ads

বুধবার , ৮ জানুয়ারি ২০১৪ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পত্নীতলায় ভটভটি ও সুপারবাইকের মুখোমুখি সংঘর্ষে ১ জনের মৃত্যু, ২ জন আহত

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ৮, ২০১৪ ৭:৩৫ অপরাহ্ণ

Road_Accident-254পত্মীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ পত্নীতলায় উপজেলার ঘোষনগর ইউ.পির নেবালপুর মোড়ে ধামইরহাট-মাতাজি সড়কে বুধবার ঘন কুয়াশার মধ্যে ভূটভূটির সাথে সুপারবাইক এর মুখোমুখি সংঘর্ষ হলে সুপারবাইক আরোহী এক জন মারা যায় এবং দু’জন আহত হয়।

Shamol Bangla Ads

জানাগেছে সুপারবাইকটি যাত্রী নিয়ে ধামইরহাট থেকে মাতাজি যাবার পথে পত্নীতলা উপজেলার ঘোষনগর ইউ.পির নেবালপুর মোড়ের কাছে অপর দিক থেকে আসা একটি ভূটভূটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সুপারবাইক আরোহী ধামইরহাট উপজেলার কূলফতপুর গ্রামের মোকলেছুর রহমানের পুত্র বেলাল হোসেন (৪৪) ঘটনাস্থলেই মৃত্যুবরন করে। সুপারবাইকের অপর আরোহী ধামইরহাট উপজেলার মালাহার গ্রামের মৃত নেয়াজ উদ্দীনের পুত্র স্কুল শিক্ষক জালাল হোসেন (৫৫) এবং সুপারবাইক চালক আড়ানগর গ্রামের নিজাম উদ্দীনের পুত্র ইমদাদুল হক গুরুত্বরো আহত হলে তাদের পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। এ সময় সুপারবাইক চালক ইমদাদুল হক কে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হলেও স্কুল শিক্ষক জালাল হোসেনের অবস্থা বেগতিক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা গেছে।

এব্যাপারে পতœীতলা থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করেন এবং তিনি বলেন ঘন কুয়াশার কারণে এই দূর্ঘটনাটি ঘটেছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!