ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল গ্রামের বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব আবু তালেব(৭৮) মঙ্গলবার রাত ৮ টায় বাধক্য জনিত রোগে আক্রান্ত হয়ে তার নিজ বাস ভবনে ইন্তেকাল করেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি স্ত্রী, ৫ ছেলে ও ৪ মেয়ে রেখে গেছেন। বুধবার বাদ যোহর চাড়োল ঈদগাঁও মাঠে নামাজে জানাজা শেষে তার পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন। বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) সংবাদদাতা




