ads

রবিবার , ৩১ মার্চ ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

যেখানে-সেখানে কারখানা গড়ে কৃষি জমি নষ্ট নয় : প্রধানমন্ত্রী

খবর টি পড়েছেন : ১৬৫
যেখানে-সেখানে কারখানা গড়ে কৃষি জমি নষ্ট নয় : প্রধানমন্ত্রী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : যেখানে-সেখানে শিল্প কারখানা স্থাপন করে কৃষি জমি নষ্ট না করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, শিল্পায়নের পাশাপাশি খাদ্যপণ্য উৎপাদন করতে হবে। এজন্য পরিকল্পিতভাবে কারখানা গড়ে তুলতে শিল্প উদ্যোক্তাদের নির্দেশ দেন তিনি। ৩১ মার্চ রবিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় শিল্প মেলার উদ্বোধন করার সময় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, ‘আমাদের কুটির শিল্প, মাঝারি শিল্প গড়লেও বৃহৎ শিল্প সেরকম গড়ে ওঠেনি। তার জন্য বেশ কিছু সুযোগ-সুবিধা সৃষ্টি করে দেয়া দরকার এবং জায়গায় তৈরি করা দরকার। আমরা চাই না, যেখানে সেখানে শিল্প কারখানা গড়ে উঠে কৃষি জমি নষ্ট হোক।’
অনুষ্ঠানে পরিকল্পিতভাবে সম্পদ ব্যবহারের বিষয়েও গুরুত্বারোপ করে সরকারপ্রধান। বলেন, বাংলাদেশের মাটি, পানি সবকিছুই ব্যবহার করা যায়। এটা আমাদের বিরাট সম্পদ। সেই সম্পদকে কাজে লাগানোর জন্য পরিকল্পনামাফিক সামনে এগোতে হবে।
‘আমাদের ১৬ কোটি মানুষের খাদ্যচাহিদা পূরণ করতে হবে। আবার কৃষিপণ্য উৎপাদন করে সেগুলো প্রচুর পরিমাণে বিদেশে রপ্তানি করতে আবার দেশের ভেতর বাজারও সৃষ্টি করতে পারি।’
দেশের আর্থসামজিক উন্নয়ন ও নতুন উদ্যোক্ত সৃষ্টিতে শিল্পমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অনুষ্ঠানে মন্তব্য করে প্রধানমন্ত্রী। এছাড়া দেশের অগ্রযাত্রা যেন ব্যাহত না না সেদিকে লক্ষ্য রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান সরকারপ্রধান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দলীয় প্রার্থীর বাইরে কাজ করার অভ্যাস থেকে সরে… পরবর্তী সংবাদ উপজেলার চতুর্থ ধাপে নির্বাচিত হলেন যারা

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads