ads

সোমবার , ১৯ মে ২০২৫ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জাস্ট অ্যাভয়েড করো এবং সুখে থাকো : পরীমনি

শ্যামলবাংলা ডেস্ক
মে ১৯, ২০২৫ ১:০৯ অপরাহ্ণ

প্রায় সময়ই আলোচনা-সমালোচনার কেন্দ্রে চলে আসেন চিত্রনায়িকা পরীমনি। কখনো মেজাজ হারান, কখনো বা খারাপ ব্যবহার করে বসেন। দেশীয় চলচ্চিত্র দর্শকরা পরীমণিকে যেমন নায়িকা হিসেবে চেনেন তেমনই তার মেজাজ সম্পর্কেও অবগত থাকেন। তবে পরীমনি নিজেও এখন সেটি অনুধাবন করেছেন! জানালেন, এ জন্য নিজেকে বদলে ফেলবেন তিনি।

Shamol Bangla Ads

জানা যায়, গত শুক্রবার একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরীমনি। ওইসময় গণমাধ্যমের মুখোমুখি হয়ে নানা কথা বলেন পরীমণি। নিজের মেজাজ হারানোর বিষয়ে পরীমনি বলেন, আর দশ জন মানুষের মতো আমারও রাগ, দুঃখ, কষ্ট, অভিমান হয়। আমি সবকিছু নিতে পারি না। দুম করে রিঅ্যাক্ট করে ফেলি। সেই রিঅ্যাকশনটা মানুষ নিতে পারে না। মানুষ বলে নায়িকা মানুষ এটা করা যাবে না। এই বাউন্ডারির মধ্যে যখন পড়ে গেছি, তখন আমার মনে হয় জাস্ট অ্যাভয়েড করি।

Shamol Bangla Ads

পরীমনি বলেন, আমি যত চাই ঝামেলাগুলো এড়িয়ে, নিজেকে আড়াল করে জীবনটা উপভোগ করব; ততই ঝামেলাগুলো আমার ওপর জেঁকে বসে। তাই বিশ্বাস করা শুরু করেছি, সমস্ত ঝামেলা নিয়েই আমাকে বাঁচতে হবে। তিনি আরও বলেন, আমি আসলে এনজয় করা ছেড়ে দিয়েছি। কাজ এবং ২ বাচ্চাকে নিয়ে থাকতে চাই। আমি আসলে আর কষ্ট নিতে চাই না। এত কষ্ট নেওয়ার আর জায়গা নেই। এখন একটা জিনিস খুব শিখেছি, অ্যাভয়েড করা। জাস্ট অ্যাভয়েড করো এবং সুখে থাকো।

Need Ads
error: কপি হবে না!