ads

সোমবার , ২৩ জানুয়ারি ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

একাদশ শ্রেণিতে ভর্তি শুরু

খবর টি পড়েছেন : ৪৩৮
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

একাদশ শ্রেণিতে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি শুরু হচ্ছে আজ রোববার। যা চলবে আগামী (বৃহস্পতিবার ২৬ জানুয়ারি) পর্যন্ত। আর একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে আগামী ১ ফেব্রুয়ারি থেকে।

Shamol Bangla Ads

ভর্তির নির্দেশনায় বলা হয়, কলেজ-মাদ্রাসায় একাদশে ভর্তির সময় শিক্ষার্থীদের এসএসসির ট্রান্সক্রিপ্টের মূল কপির পরিবর্তে অনলাইন কপি জমা নিতে প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দেয়া হয়েছে। তবে, প্রয়োজনে শিক্ষার্থীদের এসএসসির অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন কার্ড জমা নিতে পারবে কলেজগুলো। শিক্ষার্থীরা মূল ট্রান্সক্রিপ্ট কলেজে জমা দিলে তাদের অ্যাডমিট ও রেজিস্ট্রেশন কার্য ফেরত দিতে হবে।

একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কলেজভিত্তিক তালিকা শনিবার (২১ জানুয়ারি) একাদশ শ্রেণিতে ভর্তি ওয়েবসাইটের (www.xiclassadmission.gov.bd) কলেজ প্যানেলে প্রকাশ করা হয়। কলেজের ইআইআইএন ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে কলেজ কর্তৃপক্ষকে ওই তালিকা ডাউনলোড করতে পারবে।

Shamol Bangla Ads

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বোর্ড কর্তৃক অনলাইনে দেয়া শিক্ষার্থীদের তালিকা অনুযায়ী ভর্তি করতে হবে। তালিকার বাইরের কোনো শিক্ষার্থীকে ভর্তি করা যাবে না।

উল্লেখ্য, একাদশ শ্রেণিতে ভর্তি হতে ৩ ধাপে আবেদন গ্রহণ ও শিক্ষার্থী নির্বাচন করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ১৫০ আসনে ইভিএমে ভোট হচ্ছে না: ইসি সচিব পরবর্তী সংবাদ গোলাগুলির পর রোহিঙ্গা ক্যাম্প থেকে ২ জঙ্গি আটক

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads