শেরপুরের নালিতাবাড়ী উপজেলার উত্তর কাটাবাড়ি এলাকা থেকে উদ্ধার হয়েছে বিরল প্রজাতির সজারু। ১৬ মে শুক্রবার সকালে উদ্ধার করার পর রাতে সজারুটিকে মধুটিলা ইকোপার্কের বনে অবমুক্ত করা হয়েছে।

বনবিভাগ সূত্রে জানা যায়, সজারুটি তার মায়ের সঙ্গে খাদ্যের সন্ধানে লোকালয়ে এসেছিলো। এসময় কুকুরের তাড়া খেয়ে সজারুটি আতঙ্কে স্থানীয় বাসিন্দা ক্লিন ম্রংয়ের বাড়িতে আশ্রয় নেয়। ক্লিন ম্রং সজারুটিকে সযত্নে খাওয়ান ও লালন-পালন করেন। পরবর্তীতে তিনি বন বিভাগের স্থানীয় বিট কর্মকর্তাকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে বনবিভাগের লোকজন সজারুটিকে উদ্ধার করে রাতে মধুটিলা ইকোপার্কে অবমুক্ত করে।
বন বিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী জানান, লোকালয় থেকে উদ্ধার করে আনা বিরল প্রজাতির সজারুটিকে শুক্রবার রতে মধুটিলা ইকোপার্কের বনে অবমুক্ত করা হয়েছে।




