ads

বুধবার , ১৪ মে ২০২৫ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গরমে শরীর চাঙ্গা রাখবে যে ৭ ফল

শ্যামলবাংলা ডেস্ক
মে ১৪, ২০২৫ ৮:৪৩ অপরাহ্ণ

দেশে চলছে এখন তীব্র দাবদাহ। এই সময়ে মানুষ তীব্র পানিশূন্যতায় ভোগে। এই গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীর ঠাণ্ডা রাখতে এবং হিটস্ট্রোক থেকে বাঁচতে খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন আনা প্রয়োজন। গ্রীষ্মের এমন কিছু ফল রয়েছে, যেগুলো শুধু শরীর ঠাণ্ডা রাখে না, বরং হজমেও সাহায্য করে। এ ছাড়া ত্বককেও উজ্জ্বল রাখতে সাহায্য করে। নিচে দেয়া হলো এমন ৭টি সেরা ফলের তালিকা, যেগুলো গরমে শরীরের প্রাকৃতিক রক্ষাকবচ হিসেবে কাজ করে।

Shamol Bangla Ads

তরমুজ :
তরমুজ ৯২% পানিযুক্ত, যা শরীরকে ঠাণ্ডা রাখে এবং হাইড্রেশন বজায় রাখে। এতে থাকা লাইকোপেন ত্বকের জন্যও উপকারী।
ডায়াবেটিস ছাড়া বাকি সবার জন্য নিরাপদ।

খরমুজ :
পটাশিয়াম, পানি ও ভিটামিন সি সমৃদ্ধ এই ফল হজমে সহায়তা করে এবং ঘামের মাধ্যমে হারানো মিনারেল ফিরিয়ে আনে। অতিরিক্ত খেলেও কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।

Shamol Bangla Ads

আম :
গরমে কাঁচা আম হিটস্ট্রোক থেকে যেমন রক্ষা করে, তেমনি পাকা আম শরীরের এনার্জি লেভেল বাড়ায়।
তবে এই ফল ডায়াবেটিক রোগীদের পরিমাণমতো খাওয়া উচিত।

নারকেল :
প্রাকৃতিক ইলেকট্রোলাইট সমৃদ্ধ নারকেল পানি শরীর ঠাণ্ডা রাখে এবং তৃষ্ণা মেটায়। প্রতিদিন একটানা খেলেও কোনো সমস্যা নেই।

জামরুল :
শরীরের অতিরিক্ত তাপ দূর করতে সাহায্য করে জামরুল। ত্বকে ব্রণের সমস্যা কমে এবং শরীরে জলীয় ভারসাম্য বজায় রাখে।
শিশু থেকে বয়স্ক সবার জন্য উপযুক্ত এই ফল।

বেল :
এটি পেট ঠাণ্ডা রাখে, কোষ্ঠকাঠিন্য কমায় এবং পেটের সংক্রমণ দূর করে। বেল কাঁচা না খেয়ে পাকা অবস্থায় খাওয়া উচিত।

আনারস :
এতে থাকা ব্রোমেলিন শরীরের ফ্লেম ও ইনফ্লেমেশন কমায় এবং ঠাণ্ডা প্রভাব ফেলে। তবে এই ফল গর্ভবতী নারীদের খুব বেশি না খাওয়াই ভালো।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!