ads

সোমবার , ১২ মে ২০২৫ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘আগে ছিলাম মাটির ঘরে, এখন থাকমু বিল্ডিং ঘরে’

খোরশেদ আলম, ঝিনাইগাতী
মে ১২, ২০২৫ ১২:২৯ অপরাহ্ণ

‘বন্যার পানি আইসে আমার মাটির দালানসহ তিনটা ঘর ভাইঙ্গা গেছিলো। আমার কিছুই আছিল না; সব পানিতে নষ্ট হয়ে গেছিল। এই স্যারেরা (আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিনিধি) আইসে আমারে খুঁজে বের কইরা এই ঘরটা বানায়া দিছেন। আগে আছিলাম মাটির দালানে, স্যারদের উছিলায় এখন থাকমু বিল্ডিং ঘরে। আলহামদুলিল্লাহ। আল্লাহ যা করেন, বান্দার মঙ্গলের জন্যই করেন। এখন আমি খুব খুশি। দোয়া করি আল্লাহ স্যারদের মঙ্গল করুক।’ ১১ মে রবিবার সকালে ১১টার দিকে এভাবেই এসব কথা বলছিলেন শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের চাপাঝোড়া এলাকার মো. জংসের আলী। জংসের আলী ওই গ্রামের মৃত জবেদ আলীর ছেলে। তিনি গত বছরের ৪ অক্টোবরের স্মরণকালের ভয়াবহ বন্যার পানিতে সব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন।

Shamol Bangla Ads

শুধু জংসের আলী নয়, তার মতো বন্যায় নিঃস্ব এ উপজেলার ১০৫ জন ব্যক্তিসহ জেলার চারটি উপজেলায় ‘আস-সুন্নাহ ফাউন্ডেশন’ এর উদ্যোগে বন্যা পরবর্তী পুনর্বাসন প্রকল্পের আওতায় বিভিন্ন শ্রেণি পেশার ১৬০ জন ব্যক্তিকে ইটের দেয়াল ও টিনের ছাউনি দিয়ে একটি করে ঘর নির্মাণ করে দেওয়া হয়।

‘আস-সুন্নাহ ফাউন্ডেশন’ এর মানবসেবা বিভাগের প্রজেক্ট এক্সিকিউটিভ মো. জোবায়ের ইবনে কামাল জানান, গত বছরের ৪ অক্টোবরের স্মরণকালের ভয়াবহ বন্যায় শেরপুর জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বন্যা পরবর্তী ‘আস-সুন্নাহ ফাউন্ডেশন’ এর উদ্যোগে তিন হাজার পরিবারকে ত্রাণ সহায়তা, আংশিক ক্ষতিগ্রস্ত ১৯৯টি পরিবারের মাঝে নগদ ৪০ হাজার টাকা করে মোট ৭৯ লাখ ৬০ হাজার টাকা প্রদান এবং যাদের ঘর একেবারেই নিশ্চিহ্ন হয়েছিল এ রকম ১৬০টি পরিবার মাঝে একটি করে সেমি পাকা ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে।

Shamol Bangla Ads

রবিবার সকালে ঠিকাদার প্রতিষ্ঠান ঢাকা ভার্টেক্স ইঞ্জিনিয়ারিং লিমিটেড ও শামীম ইঞ্জিনিয়ারিং লিমিটেডের নিকট ১৪০টি সেমি পাকা ঘর বুঝে নেন ‘আস-সুন্নাহ ফাউন্ডেশন’ কর্মকর্তারা। এ সময় ‘আস-সুন্নাহ ফাউন্ডেশন’ এর মানবসেবা বিভাগের প্রধান মাহবুবুর রহমান চৌধুরী, প্রজেক্ট এক্সিকিউটিভ মো. জোবায়ের ইবনে কামাল, শেরপুরের স্বেচ্ছাসেবী সংগঠন ‘রক্ত সৈনিক বাংলাদেশ’ এর প্রতিষ্ঠাতা মো. আল আমিন রাজু, ‘রক্ত সৈনিক বাংলাদেশ’ এর শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম, ইউপি সদস্য মো. জাহিদুল হক মনিরসহ স্থানীয় স্বেচ্ছাসেবী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

‘আস-সুন্নাহ ফাউন্ডেশন’ এর মানবসেবা বিভাগের প্রধান মাহবুবুর রহমান চৌধুরী বলেন, শেরপুর জেলার বন্যা পরবর্তী পুনর্বাসন প্রকল্পের আওতায় সম্পূর্ণভাবে নির্মিত ঘরগুলো আমরা ঠিকাদার প্রতিষ্ঠানের কাছে বুঝে নিয়েছি। বাকি ঘরের নির্মাণ কাজ শেষ হওয়ার পর দ্রæত সময়ের মধ্যে উপকারভোগীদের কাছে হস্তান্তর করা হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!