ads

শনিবার , ১০ মে ২০২৫ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শাহবাগে দ্বিতীয় দিনের মতো চলছে আ. লীগ নিষিদ্ধের বিক্ষোভ

শ্যামলবাংলা ডেস্ক
মে ১০, ২০২৫ ১:৫০ অপরাহ্ণ

আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধসহ ৩ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো শাহবাগে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন ছাত্র-জনতা। তবে সারা রাত অবস্থানের পর শনিবার (১০ মে) সেখানে লোক সমাগম কম লক্ষ্য করা গেছে।

Shamol Bangla Ads

সরেজমিনে গিয়ে দেখা যায়, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে ছাত্র-জনতা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তবে গতকালের তুলনায় লোক সংখ্যা অনেকটাই কম। কয়েকশ শিক্ষার্থী ও আন্দোলনকারী সেখানে অবস্থান করছেন। তারা ‘ব্যান ব্যান, আওয়ামী লীগ ব্যান’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’সহ বিভিন্ন স্লোগান দিয়ে আন্দোলন অব্যাহত রেখেছেন। রাতে অবস্থানকারী অনেকেই রাস্তার ওপর শুয়ে বিশ্রাম নিচ্ছেন। তবে বেশিরভাগই শাহবাগ ছেড়ে গেছেন।

এদিকে ছাত্র-জনতার অবস্থানের কারণে শাহবাগ মোড়ের প্রতিটি সড়কে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। গতকালের মতো আজও সেখানে যান চলাচল বিঘ্নিত হচ্ছে।

Shamol Bangla Ads

জানা যায়, শুক্রবার বিকেল পৌনে ৫টায় আন্দোলন শুরু হয়। এর আগে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ের পাশের মঞ্চ থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। তিনি শাহবাগ মোড় অবরোধের ঘোষণা দেওয়ার পর আন্দোলনকারীরা মিছিল নিয়ে বিকেল ৪টা ৪৫ মিনিটে শাহবাগে এসে অবরোধ শুরু করেন। সারা রাত সেখানে অবস্থান করেন তারা।

Need Ads
error: কপি হবে না!