ads

শনিবার , ১০ মে ২০২৫ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কাশিমপুর কারাগারে নেওয়া হলো সাবেক মেয়র আইভীকে

শ্যামলবাংলা ডেস্ক
মে ১০, ২০২৫ ১২:২৭ অপরাহ্ণ

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সাবেক মেয়র এবং নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে। ৯ মে শুক্রবার দুপুর ২টার দিকে তাকে কারাগারে আনা হয় বলে নিশ্চিত করেছেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোছা. কাওয়ালিন নাহার।

Shamol Bangla Ads

তিনি বলেন, শুক্রবার দুপুর ২টার দিকে সেলিনা হায়াৎ আইভীকে আমাদের কারাগারে আনা হয়েছে। এর বাইরে আপাতত বিস্তারিত কিছু বলা সম্ভব নয়। প্রয়োজনীয় প্রসেসিং প্রক্রিয়া চলছে।

এর আগে শুক্রবার ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে ডা. আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে সকাল ১০টায় তাকে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঈনউদ্দিন কাদিরের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাকে হত্যা মামলায় প্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Need Ads
error: কপি হবে না!