ads

শনিবার , ১০ মে ২০২৫ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভারত-পাকিস্তানকে শান্তি বজায় রাখার আহবান জানালো জি-৭

শ্যামলবাংলা ডেস্ক
মে ১০, ২০২৫ ১২:২১ অপরাহ্ণ

জি-৭ ভুক্ত দেশগুলো ভারত ও পাকিস্তানকে শান্তি বজায় রাখতে এবং একে অপরের সঙ্গে সরাসরি আলোচনা করার আহ্বান জানিয়েছে। ওই আবেদন এমন এক সময়ে এসেছে যখন ২ দেশের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে।

Shamol Bangla Ads

এদিকে কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা ২২শে এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগামে পর্যটকদের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। কানাডার জারি করা এক বিবৃতিতে ওই নিন্দা জানায় দেশগুলো। এর পাশাপাশি, জি-৭ভুক্ত দেশগুলি ভারত ও পাকিস্তান উভয়কেই ধৈর্যশীল হওয়ার আহবান জানিয়েছে।

জি-৭ এর বিবৃতিতে বলা হয়েছে, আমরা চাই উভয় দেশই একে অপরের সাথে কথা বলুক এবং উত্তেজনা বাড়ানোর পরিবর্তে শান্তিপূর্ণ সমাধানের দিকে এগিয়ে যাক।

Shamol Bangla Ads

জানা যায়, গত ২২ এপ্রিল ভারত শাসিত জম্মু কাশ্মীরের পেহেলগামে এক সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হন। শুরু থেকে এই হামলার দায় পাকিস্তানের চাপায় ভারত। এর মধ্যে হামলার সঙ্গে জড়িত দুইজন সন্ত্রাসীর পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতাও পাওয়া যায়। যদিও ভারতের এ অভিযোগ অস্বীকারে করে আসছে পাকিস্তান। ওই ঘটনার জেরে পাল্টাপাল্টি বিভিন্ন পদক্ষেপও নিয়েছে দেশ দুটি। এমন উত্তেজনার মধ্যে মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তান ও দেশটির নিয়ন্ত্রিত কাশ্মীরে ‘অপারেশন সিঁদুর’ নামে হামলা চালায় ভারত। শুক্রবার রাত থেকে ভারতের হামলার জবাবে পাকিস্তান ‘অপারেশন বানিয়ান মারসুস’ শুরু করেছে।

Need Ads
error: কপি হবে না!