ads

বুধবার , ৭ মে ২০২৫ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
মে ৭, ২০২৫ ৮:৪৭ অপরাহ্ণ

‘আমার পুলিশ, আমার দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি, চুরি-ডাকাতি-ছিনতাই, জুয়া বাল্য-বিবাহ, ইভটিজিং, কিশোরগ্যাং-সহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণকল্পে সচেতনতামূলক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ মে বুধবার দুপুরে শেরপুর সদর থানা পুলিশের উদ্যোগে সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী মুকসুদপুর উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত ওই সভায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।

Shamol Bangla Ads

সভার শুরুতে পুলিশ সুপার থানা এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা ও পুলিশি সেবার মান নিয়ে স্কুলের কোমলমতি শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকমন্ডলী ও স্কুলের ম্যানেজিং কমিটির সহিত উন্মুক্ত আলোচনায় অংশ নেন। পরে পুলিশ সুপার তার বক্তব্যে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, পুলিশ প্রশাসন সবসময় তোমাদের পাশে আছে। আমরা সকল অপরাধ নির্মূলে বদ্ধপরিকর। কিন্তু আমাদের একার পক্ষে এই লড়াইয়ে জয়ী হওয়া সম্ভব নয়। তোমরা যদি কোথাও কোনো অপরাধ সংঘটিত হতে দেখো বা হুমকির সম্মুখীন হও, তাহলে সাথে সাথে জাতীয় জরুরি সেবা ৯৯৯ বা থানার অফিসার ইনচার্জ এর নম্বরে ফোন করে জানাবে।

তিনি আরও বলেন, সচেতনতাই সবচেয়ে বড় প্রতিরোধ। শিক্ষার্থীরা যদি সকলে মিলে এই সকল অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, তাহলে একটি সুন্দর, নিরাপদ এবং অপরাধমুক্ত সমাজ গঠন করা সম্ভব হবে। তিনি পড়াশোনার পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং অন্যদেরকেও উৎসাহিত করার আহবান জানান।

Shamol Bangla Ads

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুবায়দুল আলমের সভাপতিত্বে সভায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আবদুল করিমসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ ও স্কুলের ম্যানেজিং কমিটি’র সদস্যগণ উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!