ads

বুধবার , ৭ মে ২০২৫ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বেসরকারি অফিসেও ঈদুল আজহায় ১০ দিন ছুটি

শ্যামলবাংলা ডেস্ক
মে ৭, ২০২৫ ১:৫১ অপরাহ্ণ

এবার ঈদুল আজহায় টানা ১০ দিন ছুটির ঘোষণা দিয়ছে অন্তর্বর্তী সরকার। ৭ মে বুধবার এক প্রজ্ঞাপনে ওই তথ্য জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এবার ঈদে সরকারি অফিসের পাশাপাশি বন্ধ থাকবে বেসরকারি অফিসও। সুতারং বেসরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারীরাও ঈদুল আজহায় টানা ১০ দিনের ছুটি পাবেন।

Shamol Bangla Ads

জানা যায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে আগামী ১১ ও ১২ জুন নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ঈদের আগে ২ শনিবার অফিস খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ প্রজ্ঞাপন জারি করে। এতে স্বাক্ষর করেছেন উপ-সচিব মো. কামরুজ্জামান।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষ্যে জনসাধারণের নির্বিঘ্নে যাতায়াতের সুবিধার্থে ১১ ও ১২ জুন ২০২৫ তারিখ যথাক্রমে বুধবার ও বৃহস্পতিবার নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা এবং দাপ্তরিক কাজের স্বার্থে ১৭ মে শনিবার ও ২৪ মে ২০২৫ তারিখ শনিবার সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা রাখার ঘোষণা।

Shamol Bangla Ads

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ছুটিকালীন সময়ে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে। এ ছাড়া সাপ্তাহিক ছুটির দুই দিন (১৭ মে ও ২৪ মে) সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস খোলা থাকবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!