ads

বুধবার , ৮ জানুয়ারি ২০১৪ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দুর্গাপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ৮, ২০১৪ ১:৪৩ অপরাহ্ণ

Road_Accident-254দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি : দুর্গাপুরে সড়ক দুর্ঘটনায় ৭ বছরের স্কুল পড়–য়া এক শিশু নিহত হয়েছে। ৮ জানুয়ারী বুধবার সকালে ওই ঘটনা ঘটে। সে রৈপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র। এঘটনায় বিক্ষুদ্ধ জনতা রাস্তায় বেরিকেড দিয়ে কয়েকটি যানবাহন ভাংচুর করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।

Shamol Bangla Ads

জানা গেছে, বুধবার সকালে দুর্গাপুর উপজেলার রৈপাড়া গ্রামের নূর ইসলামের শিশু পুত্র নাইম (৭) সকালে রৈপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার জন্য বাড়ী থেকে বের হয়ে আসে। দুর্গাপুর-শিবপুর প্রধান রাস্তা পার হয়ে স্কুলে যাওয়ার পথে দুর্গাপুর থেকে শিবপুরগামী একটি করিমন গাড়ী তাকে চাপা দেয়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এসময় গাড়ী চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ওই ঘটনায় দুর্গাপুর-শিবপুর রাস্তায় যানবাহন চলাচল বন্ধ করে দেয় বিক্ষুদ্ধ এলাকাবাসী।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!