ads

মঙ্গলবার , ৬ মে ২০২৫ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফিফার ছাড়পত্রের অপেক্ষায় সামিত

শ্যামলবাংলা ডেস্ক
মে ৬, ২০২৫ ১২:৪৭ অপরাহ্ণ

ফিফার ছাড়পত্রের অপেক্ষায় সামিত। শুক্রবার পাসপোর্টের জন্য বায়োমেট্রিকসহ যাবতীয় সব প্রক্রিয়া সম্পন্ন করেন। সোমবার বাংলাদেশের পাসপোর্ট পান কানাডাপ্রবাসী ফুটবলার সামিত সোম। বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পেতে সামিতের পরের ধাপ হলো ফিফা প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির অনুমোদন।

Shamol Bangla Ads

আগামী ৩ জুনের আগে ফিফার অনুমোদন পেলে ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বে খেলতে বাধা থাকবে না তার। যে কারণে গতকালই সব কাগজপত্র আপলোড করে ফিফা পোর্টালে আবেদন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

ফিফায় আবেদনের বিষয়টি নিশ্চিত করে বাফুফের সহ সভাপতি ফাহাদ করিম বলেন, সামিতের প্রয়োজনীয় সব কাগজপত্রসহ আমি নিজেই আজ (সোমবার) বিকেলে ফিফা পোর্টালে আবেদন করেছি। এখন পুরো বিষয়টি নির্ভর করছে ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির ওপর।

Need Ads
error: কপি হবে না!