ads

রবিবার , ৪ মে ২০২৫ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভারতকে ১৩১ মিলিয়ন ডলার মূল্যের সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

শ্যামলবাংলা ডেস্ক
মে ৪, ২০২৫ ২:৪৫ অপরাহ্ণ

ভারতকে ১৩১ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের সামরিক সরঞ্জাম ও লজিস্টিক সহায়তা প্রদানের প্রস্তাব অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র। এটি ২ দেশের মধ্যকার কৌশলগত সম্পর্ক ও প্রতিরক্ষা সহযোগিতার আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। ওই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস।

Shamol Bangla Ads

প্রতিবেদনে বলা হয়, পেন্টাগনের অধীনস্থ ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সি (DSCA) এই সম্ভাব্য বিক্রয়ের জন্য প্রয়োজনীয় সার্টিফিকেশন দিয়েছে এবং মার্কিন কংগ্রেসকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছে। এই উদ্যোগ মূলত ‘ফরেন মিলিটারি সেল’ (FMS) পদ্ধতির অধীনে বাস্তবায়িত হবে এবং এটি ইন্দো-প্যাসিফিক মেরিটাইম ডোমেইন অ্যাওয়ারনেস কর্মসূচির অংশ।

উল্লেখ্য, ডিএসসিএর প্রধান লক্ষ্য হলো যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতির স্বার্থ রক্ষা করা, পাশাপাশি মিত্র দেশগুলোর নিরাপত্তা বাহিনীকে সক্ষম করে তোলা যাতে তারা আঞ্চলিক ও বৈশ্বিক চ্যালেঞ্জের সম্মিলিতভাবে মোকাবিলা করতে পারে।

Shamol Bangla Ads

মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানায়, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সামুদ্রিক সচেতনতা বৃদ্ধির জন্য ভারতের সঙ্গে ১৩১ মিলিয়ন ডলারের সম্ভাব্য সামরিক সরঞ্জাম সরবরাহের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!