ads

রবিবার , ৪ মে ২০২৫ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আসুন, সাংবাদিকের সুরক্ষার জন্য একত্রিত হই: তারেক রহমান

শ্যামলবাংলা ডেস্ক
মে ৪, ২০২৫ ১২:৩৭ অপরাহ্ণ

সাংবাদিকের সুরক্ষা নিশ্চিতে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে শুক্রবার রাতে ফেসবুক পেজে একটি পোস্টে তিনি ওই আহবান জানান।

Shamol Bangla Ads

মেহেদী হকের একটি কার্টুন শেয়ার করে ওই পোস্টে তারেক রহমান লিখেন, বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে আসুন, আমরা নৈতিক ও সততার সঙ্গে সংবাদপত্রের স্বাধীনতা এবং সত্য সম্পর্কে প্রতিবেদনকারী সাংবাদিকদের সুরক্ষার জন্য একত্রিত হই। সাংবাদিকরা গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে কাজ করেন। তাদের কাজকে অবশ্যই রক্ষা করতে হবে এবং গ্রহণ করতে হবে, কোনোভাবে হামলা বা সেন্সরের মাধ্যমে দমন করা চলবে না। বাংলাদেশে আমরা সাম্প্রতিক ক্ষমতাচ্যুত কর্তৃত্ববাদী শাসকের পৃষ্ঠপোষকতায় দমন-পীড়নের মাধ্যমে সংবাদমাধ্যমের স্বাধীনতার নিয়মতান্ত্রিক অবক্ষয় প্রত্যক্ষ করেছি।

এ প্রসঙ্গে তিনি লেখেন, সেই সময় সাহস ও প্রতিশ্রুতির সঙ্গে অনেক সাংবাদিক দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন এবং আর্থসামাজিক ব্যর্থতা থেকে শুরু করে রাষ্ট্রের বিভিন্ন বিষয়ের ওপর আলোকপাত করেছিলেন। এই সাহসী সাংবাদিকরা সত্যের সন্ধানে, গণতান্ত্রিক বাংলাদেশের জন্য লড়াই করে এবং মতপ্রকাশের মৌলিক মূল্যবোধ রক্ষা করে মূলধারার গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মতামত তুলে ধরেছেন।

Shamol Bangla Ads

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও জানান, বিএনপি সাংবাদিকতার নতুন ব্র্যান্ডে অনুপ্রাণিত, যা নৈতিকতা ও সততার সর্বোচ্চ মান বহন করে। দলের এজেন্ডার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হলেও আমরা সাহসী ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতাকে সম্মান করি। আমাদের দৃঢ় বিশ্বাস সংবাদমাধ্যমের স্বাধীনতা গণতন্ত্রের সাফল্য বা ব্যর্থতা নির্ধারণ করে। নিরপেক্ষ ও সৎ সাংবাদিকতা রাজনীতির ঊর্ধ্বে উঠে জনস্বার্থে কাজ করে। আমাদের যদি শক্তিশালী ও স্থিতিশীল গণতন্ত্র টিকিয়ে রাখতে হয়, তাহলে অবশ্যই সাংবাদিকতার অখণ্ডতা ও স্বাধীনতা বজায় রাখতে হবে। আসুন, আমরা এমন দেশ গড়ে তুলি, যেখানে সরকার মত প্রকাশের স্বাধীনতা, মানবাধিকার এবং সংবাদমাধ্যমসহ সবার জন্য আইনের শাসন নিশ্চিত করবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!