ads

মঙ্গলবার , ৭ জানুয়ারি ২০১৪ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ছাতকের দোয়ারায় দু’পক্ষের সংঘর্ষে আহত ৪০

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ৭, ২০১৪ ৭:৫৭ অপরাহ্ণ
ছাতকের দোয়ারায় দু’পক্ষের সংঘর্ষে আহত ৪০

Songhorshoছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি :  দোয়ারায় ভেড়ার ধান খাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৪০জন আহত হয়েছে। গুরুতর আহত ৩জনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার বিকেলে সদর ইউনিয়নের নৈনগাঁও গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Shamol Bangla Ads

জানা যায়, নৈনগাঁও গ্রামের রফিক মিয়া ও ইন্তাজ আলী পক্ষ ভেড়ার ধান খাওয়া নিয়ে কথা কাটাকাটির জের ধরে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের ৪০জন আহত হন। আহত সুন্দর আলী(৪০), রফিক মিয়া(৪০), ইব্রাহিম (৩৫) কে সুনামগঞ্জ সদর হাসপাতালে ও কবির মিয়া (৩৪), ফারুক (৩৮), জয়নাল (২৫), কামরুল (৩৫) জাকারিয়া (২৫), ইউসুফ আলী (২৫), নুরুল ইসলাম (৪০), কালামিয়া (২২), কামাল (২৫), আলী হোসেন (৩০), দেলোয়ার (১৮), আব্দুল মালেক (২৫) সালেক (৩০), মাশুক (৩৫), মোহাম্মদ আলী (২৫) সহ আহতদের দোয়ারায় স্বাস্থ্য কমপ্লেক্্ের চিকিৎসা প্রদান করা হয়েছে। দোয়ারা থানার অফিসার্স ইনচার্জ আশেক সোজা মামুন জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

Need Ads
error: কপি হবে না!