সম্প্রতি বিয়ের পর স্বামী, পরিচালক আদনান আল রাজীবের বাড়িতে প্রথম জন্মদিন উদ্যাপন করেছেন মেহজাবীন চৌধুরী। অন্যরকম আয়োজনের বিশেষ সে মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন তিনি। উদ্যাপন শেষ হলে ভক্তদের সুখবর দেবেন বলেও জানান জনপ্রিয় এ অভিনেত্রী। ২৪ এপ্রিল বৃহস্পতিবার ফেসবুকে তার জন্মদিনের মুহূর্তের ৬টি ছবি প্রকাশ করেন মেহজাবীন। ক্যাপশনে লেখেন, বিশেষ জন্মদিন।


মেহজাবীন গণমাধ্যমে বলেন, খুব শীঘ্রই বড় কাজের ঘোষণা দিতে পারি। সময় হলেই আপনাদের সব জানানো।


উল্লেখ্য, ১৩ বছর প্রেমের পর চলতি বছরের ভালোবাসা দিবসে আদনান আল রাজীবকে বিয়ে করেন মেহজাবীন।




