ads

বুধবার , ২৩ এপ্রিল ২০২৫ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফের শাহবাগ ব্লকেডের ঘোষণা শিক্ষার্থীদের

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ২৩, ২০২৫ ১:১৯ অপরাহ্ণ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) অনশনরত মুমূর্ষু শিক্ষার্থীদের বাঁচাতে বিক্ষোভ সমাবেশ এবং শাহবাগ ব্লকেড কর্মসূচি ঘোষণা করেছে ঢাবি, বুয়েট জাবি, জবিসহ ৭ কলেজের শিক্ষার্থীদের একটি দল। ২৩ এপ্রিল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের শিক্ষার্থী মুসাদ্দিক আলী ইবনে মুহাম্মদের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ওই কর্মসূচি জানানো হয়েছে।

Shamol Bangla Ads

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ বুধবার (২৩ এপ্রিল) বেলা ৩টায় রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশ ও এরপর শাহবাগ ব্লকেড কর্মসূচি পালন করবেন শিক্ষার্থীরা।

এর আগে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করেন।

Need Ads
error: কপি হবে না!