ads

বুধবার , ১৬ এপ্রিল ২০২৫ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ডর্টমুন্ডের কাছে ৩ গোল খেয়েও সেমিতে বার্সা

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ১৬, ২০২৫ ১২:৪৭ অপরাহ্ণ

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে বার্সেলোনাকে ৩-১ গোলে হারিয়েছে বরুশিয়া ডর্টমুন্ড। তারপরও চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছে গত আসরের ফাইনাল খেলা দলটি। দুই লেগ মিলিয়ে ৫-৩ গোলের জয়ে শেষ চারে পা রেখেছে হানসি ফ্লিকের বার্সা।

Shamol Bangla Ads

কাজটা প্রথম লেগেই সেরে রেখেছিল বার্সেলোনা। ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বরুশিয়া ডর্টমুন্ডকে হারিয়েছিল ৪-০ গোলে।

যে কারণে দ্বিতীয় লেগে জার্মান ক্লাব ডর্টমুন্ড ৩-১ গোলে জিতলেও সেমিফাইনালে চলে গেছে বার্সা। কারণ দুই লেগ মিলিয়ে এগিয়ে কাতালানরা। ১৫ এপ্রিল মঙ্গলবার রাতে সিগনাল ইডুনা পার্কে ১১ মিনিটে পেনাল্টি খায় বার্সা। গিরেসি গোল করে এগিয়ে নেন ডর্টমুন্ডকে।

Shamol Bangla Ads

দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান ২-০ করে ডর্টমুন্ড কামব্যাকের স্বপ্ন দেখে। কিন্তু পরেই আত্মঘাতী গোলে ওই স্বপ্ন ভেঙে যায়। ৫৪ মিনিটে বেনসেবাইনি নিজেদের জালে বল পাঠিয়ে দেন।

৭৬ মিনিটের গোলে গিরেসি তার হ্যাটট্রিকসূচক গোলটি করেন। কোয়ার্টার ফাইনালে বার্সার বিপক্ষে এক লেগের জয় ও গিরেসির হ্যাটট্রিকটাই প্রাপ্তি ডর্টমুন্ডের।

Need Ads
error: কপি হবে না!