ads

শুক্রবার , ১১ এপ্রিল ২০২৫ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৬৪ জেলা নিয়ে ফুটবল টুর্নামেন্টের ঘোষণা ক্রীড়া উপদেষ্টার

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ১১, ২০২৫ ৮:৪৪ অপরাহ্ণ

দেশের তৃণমূল ফুটবলকে জাগিয়ে তুলতে নতুন উদ্যোগের ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ১১ এপ্রিল শুক্রবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত ‘কুল বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২৪’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি জানিয়ে দেন—দেশজুড়ে ৬৪ জেলার অংশগ্রহণে একটি বড় পরিসরের ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হবে শিগগিরই। তৃণমূল থেকে প্রতিভা তুলে আনতেই এমন উদ্যোগ বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা।

Shamol Bangla Ads

আসিফ মাহমুদ বলেন, জেলা ফুটবল আয়োজনের জন্য আমরা বাফুফেকে একটি কাঠামো ডিজাইন করতে বলেছি। আশা করছি তারা খুব দ্রুতই আমাদের সেই পরিকল্পনা দেবে। আগামী দুই-তিন মাসের মধ্যেই ৬৪ জেলার অংশগ্রহণে আমরা এই টুর্নামেন্ট শুরু করবো।

এ সময় ক্রীড়া ক্ষেত্রে সরকারের পরিকল্পনা ও ভবিষ্যৎ দিকনির্দেশনাও তুলে ধরেন উপদেষ্টা। তিনি বলেন, বিএসপিএকে ধন্যবাদ এমন একটি আয়োজনের জন্য। এটি খেলোয়াড়দের মধ্যে স্বপ্ন ও অনুপ্রেরণা জোগাবে। আমরা ক্রীড়াঙ্গনে কাঠামোগত সংস্কারে কাজ করছি। আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ থাকলেও আমরা বিশ্বাস করি, ক্রীড়াক্ষেত্রে বাজেট বৃদ্ধি ও প্রণোদনা নিশ্চিত করতে পারবো।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!