ads

বুধবার , ৯ এপ্রিল ২০২৫ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

লওতারো মার্টিনেজের অসাধারণ নৈপুণ্যে বার্য়ানের মাঠে ইন্টারের জয়

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ৯, ২০২৫ ১:১০ অপরাহ্ণ

চ্যাম্পিয়ন্স লিগের কোয়াটার ফাইনালের প্রথম লেগে বার্য়ান মিউনিখের মাঠ থেকে ২-১ গোলে জিতেছে ইন্টার মিলান। ৮ এপ্রিল মঙ্গলবার রাতে আলিয়েঞ্জে অ্যারেনায় প্রথমার্ধে ১-০ গোলের লিড নেয় ইনজাগির ইন্টার মিলান। গোল করেন দলটির আর্জেন্টাইন স্ট্রাইকার লওতারো মার্টিনেজ।
দ্বিতীয়ার্ধের ৮০ মিনিটে ওই গোল শোধ করে দেয় একের পর এক আক্রমণ তুলে ইন্টার মিলানকে কোণঠাসা করা স্বাগতিক বার্য়ান। গোলটি করেন মৌসুম শেষে বার্য়ান ছাড়তে যাওয়া টমাস মুলার। খানিক বাদেই পুনরায় লিডে ফেরে লিগ টেবিলে শীর্ষে থাকা ইন্টার মিলান। ৮৫ মিনিটে গোলটি করেন ফ্রাত্তেসি।

Shamol Bangla Ads

এই জয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে এক পা দিয়ে ফেলেছে ইন্টার মিলান। রক্ষণে অটুট দলটি ১৭ এপ্রিল ঘরের মাঠে বাভারিয়ানদের আটকে রাখতে পারলেই চলে যাবে শেষ চারে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!