ads

মঙ্গলবার , ৭ জানুয়ারি ২০১৪ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নির্বাচনী সহিংসতায় আহত পাইকগাছায় ৪ পুলিশের অবস্থা আশঙ্খামুক্ত

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ৭, ২০১৪ ৫:১৯ অপরাহ্ণ
নির্বাচনী সহিংসতায় আহত পাইকগাছায় ৪ পুলিশের অবস্থা আশঙ্খামুক্ত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :  নির্বাচনী সহিংসতায় আহত পাইকগাছা থানায় কর্মরত পুলিশের ৪ কনস্টেবল মনিরামপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বর্তমানে তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলে পুলিশ সূত্রে জানাগেছে। থানা পুলিশ সুত্রে জানা যায়, খুলনা-৬ আসনে ১০ম জাতীয় সংসদ নির্বাচন না থাকায় পাইকগাছা থানায় কর্মরত ২২ পুলিশ সদস্যের বিভিন্ন স্থানে নির্বাচনী দায়িত্ব পালনের ডিউটি পড়ে, এর মধ্যে কয়েক জনের দায়িত্ব পড়ে যশোরের  মনিরামপুর এলাকায়।

Shamol Bangla Ads

এদিকে দায়িত্ব পালন কালে নির্বাচনের আগের দিন গত শনিবার সন্ধ্যায় ভোট বিরোধী দূর্বৃত্তরা পুলিশের গাড়িতে হামলা চালিয়ে অগ্নি সংযোগ করে। এতে পাইকগাছা থানার কর্মরত শহিদুল ইসলাম, রাজু আহম্মেদ, লিটন ও শহিদুল ইসলাম নামের ৪ পুলিশ সদস্য আহত হয়। আহতদের তাৎক্ষনিকভাবে মনিরামপুর হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে ওসি এম মসিউর রহমান জানান, খবর পাওয়ার পরপরই তাদের চিকিৎসার খোঁজ খবর নেয়া হচ্ছে।তারা এখন অনেকটা আশঙ্কা মুক্ত  বলে তিনি জানান।

Need Ads
error: কপি হবে না!