ads

শনিবার , ৫ এপ্রিল ২০২৫ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বায়ার্ন অধ্যায়ের ইতি টানছেন মুলার

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ৫, ২০২৫ ৯:০৮ অপরাহ্ণ

জার্মান ফুটবলের এক দীর্ঘ অধ্যায়ের অবসান ঘটতে যাচ্ছে। বায়ার্ন মিউনিখের হয়ে ২৫ বছরের অসাধারণ পথচলার ইতি টানছেন ক্লাবটির কিংবদন্তি ফুটবলার থমাস মুলার। চলতি ২০২৪-২৫ মৌসুম শেষে শেষবারের মতো বায়ার্নের জার্সিতে মাঠে নামবেন এই জার্মান ফরোয়ার্ড। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছেন মুলার নিজেই।

Shamol Bangla Ads

৩৫ বছর বয়সী মুলার শনিবার ‘এক্স’-এ দেওয়া পোস্টে বলেন, ক্লাব আগামী মৌসুমের জন্য আমার সঙ্গে নতুন করে চুক্তি করতে চায় না। যদিও এটা আমার ব্যক্তিগত ইচ্ছার সঙ্গে যায় না, তবে ক্লাবের সিদ্ধান্তকে আমি শ্রদ্ধা জানাই।

উল্লেখ্য, মুলার ২০০০ সালে বায়ার্নের একাডেমিতে যোগ দিয়েছিলেন মাত্র ১০ বছর বয়সে। ২০০৮ সালে ইয়ুর্গেন ক্লিন্সম্যানের তত্ত্বাবধানে বায়ার্নে প্রতিভার বিচ্ছুরণ ঘটে মুলারের। ওই মৌসুমেই লুই ফন গালের অধীনে ক্লাবের মূল দলেও নিয়মিত হয়ে যান তিনি। এরপর থেকে গত দেড় যুগে বায়ার্নের পক্ষে সব প্রতিযোগিতা মিলিয়ে রেকর্ড ৭৪২ ম্যাচ খেলেছেন তিনি। যেখানে গোল করেছেন ২৪৭টি। লম্বা এ সময়ে বায়ার্নের হয়ে ১২টি বুন্দেসলিগা, ২টি চ্যাম্পিয়ন্স লিগসহ অনেক ট্রফি জিতেছেন মুলার।

Need Ads
error: কপি হবে না!