ads

রবিবার , ৩০ মার্চ ২০২৫ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ঈদুল ফিতরের নামাজ কোথায় কখন

স্টাফ রিপোর্টার
মার্চ ৩০, ২০২৫ ৪:১৪ অপরাহ্ণ

শেরপুরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শেরপুরে প্রধান জামাতসহ বিভিন্ন জায়গায় জামাতের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। ৩০ মার্চ রবিবার জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন ও মাঠ পরিচালনা কমিটির সমন্বয়ে ওই সময়সূচি ঘোষণা করা হয়েছে।

Shamol Bangla Ads

ঘোষিত সময়সূচি অনুযায়ী, জেলা সদরে ঈদের প্রধান জামাত সকাল ৯টায় শহীদ দারোগ আলী পৌর পার্ক সংলগ্ন পৌর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। এতে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তাগণসহ শহরের মুসল্লীদের বৃহৎ অংশ নামাজ আদায় করবেন। এতে ইমামতি করবেন তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা সিদ্দিক আহমেদ।

এছাড়া সকাল সাড়ে ৯টায় ঐতিহ্যবাহী মাইসাহেবা জামে মসজিদ মাঠে, সকাল ৯টায় ইদ্রিসিয়া কামিল মাদ্রাসা মাঠে, সকাল ৯টায় তেরাবাজার মাদরাসা ঈদগাহ মাঠে, সকাল ৯টায় নবীনগর ফারুকীয়া মাদরাসা মাঠে, সকাল সাড়ে ৯টায় কাজীবাড়ী ঈদগাহ মাঠে, সকাল ৯টায় বাগরাকসা তালুকদার বাড়ী জামে মসজিদে, সকাল ৯টায় চাপাতলী জেলা পরিষদ মাঠে, সকাল ৯টায় কসবা শাহী মসজিদ মাঠে, সকাল ৯টায় কসবা শাহকামাল মাজার ঈদগাহ মাঠে, সকাল ৯টায় নতুন বাসটার্মিনাল রাজার কাচারী ঈদগাহ মাঠে, সকাল ৯টায় উত্তর নবীনগর জামে মসজিদে, সকাল সাড়ে ৯টায় দক্ষিণ নবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ঈদগাহ মাঠে, সকাল ১০টায় খোয়ারপাড় শাপলা চত্বর জামে মসজিদে, সকাল ৯টায় শীতলপুর ঈদগাহ মাঠে, সকাল ৯টায় ঢাকলহাটি মসজিদে নুরে, সকাল সাড়ে ৯টায় গৌরীপুর দুখিয়া আলম মাদরাসা মাঠে, সকাল ৯টায় দমদমা কালীগঞ্জ বড় ঈদগাহ মাঠে, সকাল ৯টায় মোবারকপুর আখের মাহমুদ ঈদগাহ মাঠে, সকাল ৯টায় কসবা কাঠগড় ঈদগাহ মাঠে, সকাল সাড়ে ৯টায় দিঘারপাড় উত্তরপাড়া ঈদগাহ মাঠে, সকাল সাড়ে ৯টায় দিঘারপাড় কান্দাপাড়া ঈদগাহ মাঠে, সকাল সাড়ে ৮টায় জেলা কারাগার প্রাঙ্গনে, সকাল ৯টায় পৌর ট্রাক টার্মিনাল জামে মসজিদে, সকাল ৯টায় রাজবল্লভপুর দারুন নাঈম জামে মসজিদে, সকাল ১০টায় ভাটারাঘাট ঈদগাহ মাঠে, সকাল সাড়ে ৮টায় মীরগঞ্জ ঈদগাহ মাঠে, সকাল সাড়ে ৮টায় বাবর আলী জামে মসজিদে, সকাল ৯টায় সজবরখিলা জামে মসজিদে ও সকাল সাড়ে ৯টায় সোবহানিয়া শাহী জামে মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে।

Shamol Bangla Ads

এদিকে নকলা উপজেলায় ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৯টায় কায়দা বাজারদী ঈদগাহ মাঠে, নালিতাবাড়ীতে সকাল সাড়ে ৯টায় গড়কান্দা ঈদগাহ মাঠে, ঝিনাইগাতীতে সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ সংলগ্ন তামাগাও ঈদগাহ মাঠে ও শ্রীবরদীতে সকাল সাড়ে ৯টায় মথুরাদী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!