ads

মঙ্গলবার , ২৫ মার্চ ২০২৫ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

তামিমের সুস্থতায় তারকাদের প্রার্থনা

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ২৫, ২০২৫ ১:৫৩ অপরাহ্ণ

গতকাল সোমবার ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে গিয়ে বিকেএসপির তিন নম্বর মাঠে দুবার হার্ট অ্যাটাক করেন দেশের জনপ্রিয় ক্রিকেটার তামিম ইকবাল। এরপর থেকেই সব নজর কেবল তামিম আর সাভারের কেপিজি হাসপাতালের দিকে। উৎকণ্ঠার দুপুর পেরিয়ে বিকেল নাগাদ খবর আসে কিছুটা সুস্থ হয়েছেন তামিম ইকবাল। হার্টে ব্লক ধরা পড়ার পর তাৎক্ষণিকভাবে রিং পরানো হয়েছিল তার। তবু ডাক্তারের ভাষ্য, পরের ৪৮ ঘণ্টা নিবিড় পরিচর্যার মধ্যে থাকবেন তিনি।

Shamol Bangla Ads

এদিকে তামিমের সুস্থতার জন্য দেশের সর্বস্তরের মানুষের দোয়া চোখে পড়েছে সামাজিক মাধ্যমে। দোয়ায় রেখেছেন শোবিজ অঙ্গনের তারকারাও। নানা ব্যস্ততার মাঝেও তাদেরও সেই একই প্রার্থনা- তামিম যেন সুস্থ হয়েই ফেরেন। দেশের তরুণ প্রজন্মের নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ একাধিক পোস্ট দিয়েছেন তামিমকে নিয়ে। সৃষ্টিকর্তার কাছে তার সুস্থতা কামনা করে এই শিল্পী লিখেছেন, ‘ইয়া রাব্বুল আলামিন আপনি তামিম ইকবালকে দ্রুত সুস্থ করে দিন।

তামিমের সুস্থতা চেয়েছেন ছোট পর্দার অভিনেতা ইরফান সাজ্জাদ। তার একটি ছবি পোস্ট করে অভিনেতা লিখেছেন, ‘গেট ওয়েল সুন ভাই।

Shamol Bangla Ads

ব্যাচেলর পয়েন্ট খ্যাত অভিনেতা জিয়াউল হক পলাশ লিখেছেন, ‘সুস্থ হয়ে উঠুক তামিম। আল্লাহ সহায় হোন।’

চিত্রনায়ক আরিফিন শুভও তামিমের সুস্থতা কামনার অপেক্ষায় রয়েছেন। এই নায়ক লিখেছেন, ‘হিরোদের ফিরে আসতে হয় আরও শক্তিশালী হয়ে। আপনি সুস্থ হয়ে ফিরে আসবেন ইনশাআল্লাহ। সেই অপেক্ষায়।

চিত্রনায়ক ওমর সানী লিখেছেন, আমরা সবাই তামিম ইকবালের জন্য দোয়া করি, আল্লাহ তাকে সুস্থ করে আমাদের মাঝে নিয়ে আসুন। তামিম মানেই বাংলাদেশ।

এর আগে ঢাকাই মেগাস্টার শাকিব খান তামিম ইকবালের সুস্থতা কামনা করে ফেসবুকে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, বাংলাদেশ ক্রিকেটের গর্ব তামিম ইকবালের দ্রুত সুস্থতা কামনা করছি। প্রার্থনা করি, আল্লাহ তাকে সম্পূর্ণ সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনুন।

Need Ads
error: কপি হবে না!