ads

রবিবার , ২৩ মার্চ ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঈদের আগে-পরে ৬ দিন মহাসড়কে চলবে না ট্রাক-কাভার্ডভ্যান-লরি

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ২৩, ২০২৫ ১:২৫ অপরাহ্ণ

পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে সড়ক, মহাসড়ক, সেতু ও রেলপথের যাত্রীদের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার জন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। ঈদের আগে ও পরে ৬ দিন মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান এবং লরি চলাচল বন্ধ থাকবে। তবে জরুরি নিত্যপণ্য পরিবহনের জন্য ওই নির্দেশনা প্রযোজ্য হবে না। এই সিদ্ধান্তটি ৯ মার্চ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় গৃহীত হয়।

Shamol Bangla Ads

১৬ মার্চ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সহকারী সচিব জসিম উদ্দিন স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে। বিজ্ঞপ্তির অনুলিপি সংশ্লিষ্ট দফতরগুলোকে পাঠানো হয়েছে এবং তাদেরকে এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তির আলোকে জানানো হয়, ঈদ উপলক্ষে ২৫ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত এবং ঈদ পরবর্তী ৩ দিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান এবং লরি চলাচল বন্ধ থাকবে। তবে নিত্যপ্রয়োজনীয় খাদ্য দ্রব্য, পঁচনশীল পণ্য, গার্মেন্টস সামগ্রী, ঔষধ, সার এবং জ্বালানি বহনকারী যানবাহন এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

Shamol Bangla Ads

বিষয়টি সবার কাছে পৌঁছানোর জন্য বিআরটিএ কর্তৃক বিজ্ঞপ্তির মাধ্যমে সাধারণ জনগণকে অবহিত করা হবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

Need Ads
error: কপি হবে না!