ads

রবিবার , ২৩ মার্চ ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে নৈতিক সম্প্রীতি ও যুদ্ধ মুক্ত বিশ্বের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার
মার্চ ২৩, ২০২৫ ১:৪৮ অপরাহ্ণ

‘যুদ্ধ নয়, শান্তি চাই’ এই শ্লোগানে শেরপুরে মানববন্ধন করেছে ‘নৈতিক সম্প্রীতি এবং যুদ্ধ মুক্ত বিশ্ব আন্দোলন’ নামে একটি সামাজিক সংগঠন। ২২ মার্চ শনিবার বিকেলে শহরের থানা মোড়ে আধাঘন্টাব্যাপী ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা কোপেন্দ্র নকরেক, পরিচালক কাজী আলমগীর হোসেন, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুব্রত চন্দ্র দে, সংগঠনের কর্মী হাফিজ আল আসাদসহ অনেকেই।

বক্তারা বলেন, বিশ্বের বিভিন্ন দেশে যে যুদ্ধ চলছে তা দেখেও বিশ্বের মোড়লরা চুপ থাকছে, যা কষ্টের ও বেদনাদায়ক। আমরা যুদ্ধ নয়, শান্তি চাই। ধর্ম বর্ণ নির্বিশেষে সবার আগে আমরা মানুষ, এটাই আমাদের পরিচয়। সকল ধর্মের মানুষদের সাথে নিয়ে নৈতিক সম্প্রীতিময় সমাজ প্রতিষ্ঠার জন্য এবং বিশ্বে যুদ্ধ বন্ধে কার্যকরী পদক্ষেপ নেয়ার দাবি জানান বক্তারা।

Need Ads
error: কপি হবে না!