ঠাকুরগাঁও প্রতিনিধি : নির্বাচনের জের হিসেবে ঠাকুরগাঁওয়ে হিন্দু সম্প্রদায়ের উপর সন্ত্রাসী হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে অন্তত: ১৫ জন আহত হন। সন্ত্রাসীরা তাদের দোকান পাট ও পাকা স্থাপনা ভাঙচুর করে। ওই ঘটনার পর প্রাণের ভয়ে এই স¤প্রদায়ের শত শত নারী পুরুষ বাড়ি ঘর ছেড়ে পালিয়েছে।
রোববার দশম জাতীয় নির্বাচনের রাতে সদর উপজেলার গড়েয়া গোপালপুর গ্রামের হিন্দু স¤প্রদায়ের প্রায় দেড়শ পরিবারে উপর নির্বাচন বিরোধীরা লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এ ছাড়া সন্ত্রাসীরা তাদের ৫০টি দোকান ভাংচুর করে মালামাল লুট করে নিয়ে যায়। ওই বাজারে অবস্থিত কালি মন্দির ও বিগ্রহ ভাংচুর করে তারা। সন্ত্রাসী হামলায় ওই গ্রামের নারী পুরুষ আহত হন। ওই রাতেই প্রাণের ভয়ে ওই গ্রাম সহ আশপাশের ৭/৮টি গ্রামের শত শত হিন্দু নারী পুরুষ বাড়ি ঘর ছেড়ে নিরাপদে আশ্রয় নিয়েছে। অনেকে একটি মন্দিরে মন্দিরে ঠাই নিয়েছে।
এ খবর পেয়ে জেলা প্রশাসন সেখানে যৌথ বাহিনী পাহাড়ার ব্যবস্থা করেছেন। সোমবার দুপুরে সাবেক খাদ্য মন্ত্রী রমেশ চন্দ্র সেন ,জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস, লে. কর্ণেল শামসুল আরেফিন, পুলিশ সুপার ফয়সল মাহমুদ ও ঠাকুরগাঁও ৩০বিজিবি অধিনায়ক লে. কর্ণেল কামাল আহম্মেদ ওই গ্রাম পরিদর্শন করেন। এ প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন ,গ্রাম বাসীদের নিরাপত্তার সব ধরনের ব্যবস্থা করা হয়েছে।




