ads

বৃহস্পতিবার , ২০ মার্চ ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রীতি ম্যাচে মালদ্বীপকে হারালো ভারত

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ২০, ২০২৫ ১:১৩ অপরাহ্ণ

বাংলাদেশের বিপক্ষে ২৫ মার্চ এশিয়া কাপের বাছাইপর্বে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। সব ঠিক থাকলে ওই ম্যাচে লাল-সবুজের জার্সিতে অভিষেক হবে প্রিমিয়ার লিগের ফুটবলার হামজা চৌধুরীর। বাংলাদেশ ম্যাচ কঠিন হতে পারে ভেবেই অবসর নেওয়া সুনীল ছেত্রীকে ফিরিয়েছেন ভারত। বাংলাদেশ ম্যাচ লক্ষ্য ধরে মালদ্বীপের বিপক্ষে শিলংয়ে একটি প্রীতি ম্যাচও খেলেছে ভারত। শিলংয়ে যা প্রথম আন্তর্জাতিক ম্যাচ। বুধবার রাতে অনুষ্ঠিত ওই ম্যাচে মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়েছে ভারত। গোল করেছেন ছেত্রী। আন্তর্জাতিক ফুটবলে যা তার ৯৫তম গোল।

Shamol Bangla Ads

ম্যাচের ৩৪ মিনিটে ভারত প্রথম লিড নেয়। রাহুল ভেকা দলকে লিড এনে দেন। ৬৬ মিনিটে কর্ণার কিক থেকে পাওয়া বলে হেড করে ব্যবধান ২-০ করেন লিস্টন কোলাকো। ১০ মিনিট পরে মালদ্বীপের জালে তৃতীয় গোল দেন সুনীল ছেত্রী।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!