ads

মঙ্গলবার , ৭ জানুয়ারি ২০১৪ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সিরাজগঞ্জের কাজিপুরে মাদ্রাসা ছাত্রের গলাকাটা লাশ উদ্ধার

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ৭, ২০১৪ ১২:৫২ পূর্বাহ্ণ
সিরাজগঞ্জের কাজিপুরে মাদ্রাসা ছাত্রের গলাকাটা লাশ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি ঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় শাকিল (১৪) নামে এক মাদ্রাসা ছাত্রের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।  রবিবার রাত দশটার দিকে উপজেলার সোনামুখি ইউনিয়নের পাচগাছি গ্রামের একটি ভুট্টা ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।  নিহত শাকিল উপজেলার সোনামুখি ইউনিয়নের পাচগাছি গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে। সে একই উপজেলার সোনামুখি দাখিল মাদ্রাসার ৮ম শ্রেনীর ছাত্র।

Shamol Bangla Ads

পুলিশ  ও স্থানীয়সূত্রে জানা যায়, সাকিল রবিবার দুপুরে ভুট্টা ক্ষেতে পানি দিতে বাড়ি থেকে বের হয়। সন্ধ্যা পরও সে আর বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খুজতে থাকে। এক পর্যায়ে একই এলাকার একটি ভুট্টা ক্ষেতে তার গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। পরে রাত দশটার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করে।
কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, এ বিষয়ে হত্যা মামলা দায়ের করা হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!