ads

মঙ্গলবার , ৭ জানুয়ারি ২০১৪ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দুই কূলই হারিয়েছেন বিরোধীদলীয় নেত্রী : শেখ হাসিনা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ৭, ২০১৪ ১২:১৩ পূর্বাহ্ণ

pmশ্যামলবাংলা ডেস্ক : বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ‘দুই কূলই’ হারিয়েছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। তিনি ৬ জানুয়ারী সোমবার বিকেলে গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।  এর আগে বিকাল ৪টায় গণভবনের একটি সম্মেলন কক্ষে বিদেশি গণমাধ্যমের সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রী।
এসময় বাংলাদেশে্র বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, আমি ওনাকে (খালেদা জিয়া) ডেকেছি, উনি আসেননি। উনি তো এ-কূল ও-কূল দু-কূল হারিয়ে বসে আছেন।
শেখ হাসিনা বলেন, যতক্ষণ জঙ্গীবাদী জামায়াত তাদের ঘাড়ে চেপে থাকবে, ততক্ষণ তারা সুষ্ঠু চিন্তা করবে পারবে না। আগে তাদের সঙ্গ ছাড়তে হবে। তাহলে আলোচনার একটা সুষ্ঠু পরিবেশ হতে পারে।  এসময় তিনি বিরোধীদলীয় নেতাকে জামায়াতের সঙ্গ ছেড়ে আলোচনায় আসার আহ্বান জানান।
তিনি বলেন, আগামী নির্বাচন সম্পর্কে আলোচনা করেই সমাধান করা হবে। সেজন্য সকলকে ধৈর্য্য ধরতে হবে, সহনশীল হতে হবে এবং সকল প্রকার রাজনৈতিক সহিংসতা বন্ধ করতে হবে।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এই নির্বাচনে বিজয় হয়েছে গণতন্ত্রের। আর পরাজয় হয়েছে গণতন্ত্রবিরোধীদের।
তিনি আরও বলেন, জনগণ সবকিছু উপেক্ষা করে ভোট দিয়েছে। এজন্য আমি তাদের অভিনন্দন জানাই।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!