ads

শনিবার , ২৮ ডিসেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঢাকা উত্তরে বিএনপির প্রার্থী তাবিথ, দক্ষিণে ইশরাক

খবর টি পড়েছেন : ১৪৬
ঢাকা উত্তরে বিএনপির প্রার্থী তাবিথ, দক্ষিণে ইশরাক
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠেয় ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মেয়র পদে তাবিথ আউয়ালকে দলীয় মনোনয়ন দিয়েছে বিএনপি। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন ইশরাক হোসেন। ২৮ ডিসেম্বর শনিবার রাতে রাজধানীর গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে ওই ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Shamol Bangla Ads

এর আগে বিকেল সাড়ে ৪টায় বিএনপির মনোনয়ন বোর্ডের সদস্যরা বৈঠকে বসেন। বৈঠকে মেয়রপ্রার্থী বিএনপির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, তাবিথ আউয়াল ও প্রকৌশল ইশরাক হোসেন সাক্ষাৎকার দেন। ওইসময় লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্কাইপে যুক্ত হয়ে দুই প্রার্থীকে পরামর্শ দেন।
অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক এবারই প্রথম কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপরদিকে ঢাকা দুই ভাগ হওয়ার পর ২০১৫ সালে প্রথম সিটি নির্বাচনে উত্তরে মেয়র পদে লড়েছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যবসায়ী আব্দুল আউয়াল মিন্টুর ছেলে তাবিথ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নিয়ম না মানলে তার বিমানে চড়াই বন্ধ হয়ে… পরবর্তী সংবাদ দক্ষিণে শেখ তাপস, উত্তরে আতিকুল আওয়ামী লীগের প্রার্থী

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads