ads

শনিবার , ১৫ মার্চ ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে কবি তালাত মাহমুদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
মার্চ ১৫, ২০২৫ ৫:১৫ পূর্বাহ্ণ

বৃহত্তর ময়মনসিংহের বিশিষ্ট কবি, গীতিকার, গল্পকার, প্রাবন্ধিক ও কলামিস্ট তালাত মাহমুদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

Shamol Bangla Ads

১৪ মার্চ শুক্রবার বিকেলে কবি সংঘ বাংলাদেশের উদ্যোগে শহরের বটতলা কালিরবাজারস্থ অনলাইন নিউজ পোর্টাল শ্যামলবাংলা২৪ডটকম কার্যালয়ে আয়োজিত ওই স্মরণসভায় সভাপতিত্ব করেন কবি সংঘ বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি কবি ও সাংবাদিক রফিকুল ইসলাম আধার।

স্মরণসভায় কবি তালাত মাহমুদের কবিতা ও কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন কবি সংঘ বাংলাদেশের সাধারণ সম্পাদক ড. আবদুল আলীম তালুকদার, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি কবি ও সাংবাদিক রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, কবি সংঘ বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি কবি আরিফ হাসান, সাংবাদিক মুগনিউর রহমান মনি, কবি ও সাংবাদিক হাফিজুর রহমান লাভলু, কবি ও শিশুসাহিত্যিক মোস্তাফিজুল হক, কবি হাসান শরাফত, কবি মোহাম্মদ রবিউল আলম, কবি মহিউদ্দিন বিন জুবায়েদ, কবি আজাদ সরকার, কবি কামরুজ্জামান বাদল, কবি নাছিম তালুকদার, কবি শাহীন খান, কবিপুত্র ছড়াকার তানসেন মাহমুদ ইলহাম প্রমুখ।

Shamol Bangla Ads

কবি আইয়ুব আকন্দ বিদ্যুতের সঞ্চালনায় অনুষ্ঠানে কবি তালাত মাহমুদের কবিতা আবৃত্তি করেন কবি ও আবৃত্তিকার কমল চক্রবর্তী এবং কবি ও আবৃত্তিকার সিনথিয়া শারমিন। 

Need Ads
error: কপি হবে না!