দেশের চলমান ধর্ষণের বিরুদ্ধে এবং ধর্ষণকারীদের দ্রুত সর্বোচ্চ শাস্তির দাবিতে শেরপুরের শ্রীবরদীতে প্রতিবাদ মিছিল করা হয়েছে। ১১ মার্চ মঙ্গলবার বিকেলে শ্রীবরদী ড্রাগ কন্ট্রোল৷ প্রতিষ্ঠাতা সভাপতি ও উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জুবাইদুল ইসলাম রাজনের উদ্যোগে ওই প্রতিবাদ মিছিল করা হয়।

প্রতিবাদ মিছিলটি শ্রীবরদী পশ্চিম বাজার থেকে বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় এসে জমায়েত হয়। পরে চৌরাস্তায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন শ্রীবরদী ড্রাগ কন্ট্রোল কাউন্সিলের প্রতিষ্ঠাতা সভাপতি জুবাইদুল ইসলাম রাজন, প্রস্তুাবিত সাধারণ সম্পাদক মনজুরুল ইসলাম বাপ্পি, সাবেক সহ-সভাপতি মিল্লাত আকন্দ, সোহেল রানা সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক বাবু, শামিম শওকত, মোয়াজ আহমেদ প্রমুখ।




