এ কিউ রাসেল, গোপালপুর (টাঙ্গাইল) : দশম জাতীয় সংসদ নির্বাচনে ১৩১, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) নির্বাচনী আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খন্দকার আসাদুজ্জামান (নৌকা) প্রতীকে মোট ১ লাখ ৭শ ৫৯ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী জাতীয় পার্টি (জেপি) মনোনিত প্রার্থী আজিজুর রহমান তরফদার (বাইসাইকেল) প্রতীকে পেয়েছেন ৮ হাজার ১৭ ভোট।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খন্দকার আসাদুজ্জামান (নৌকা) প্রতীকে গোপালপুর উপজেলায় ১ লাখ ৬হাজার ৪শ ২১ ভোট পেয়ে বে-সরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিল জাতীয় পার্টি (জেপি) মনোনিত প্রার্থী আজিজুর রহমান তরফদার (বাইসাইকেল) প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৫শ ৬১ ভোট। অপর দিকে ভূঞাপুর উপজেলার ৫১টি ভোট কেন্দ্রে খন্দকার আসাদুজ্জামান (নৌকা) প্রতীকে পেয়েছেন ৩৪ হাজার ৩শ ৩৮ভোট, আর জাতীয় পার্টি (জেপি) মনোনিত প্রার্থী আজিজুর রহমান তরফদার (বাইসাইকেল) প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৪শ ৫৬ ভোট।
১টি পৌরসভা ও ৭টি ইউনিয়নের ৭২টি ওয়ার্ড নিয়ে গঠিত গোপালপুর উপজেলায় ৯০হাজার ৪শ ৭৮জন পুরুষ ও ৯১ হাজার ৬শ ৮৩ জন মহিলাসহ মোট ভোটার রয়েছে এক লক্ষ ৮২ হাজার ১শ ৬১ জন। আর উপজেলার ৭০টি ভোট কেন্দ্রের ৩শ ৪৪টি কক্ষে ৭০ জন প্রিজাইডিং অফিসার, ৬শ ৮৮ জন সহকারি প্রিজাইডিং অফিসার সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন করেন। আর এক লাখ ১০ হাজার ৯শ ৯৭ জন ভোটার সরাসরি তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। তার মধ্যে বৈধ ভোটের সংখ্যা এক লাখ ৯ হাজার ৯শ ৮২, বাতিল ভোটের সংখ্যা ১ হাজার ১৫টি।




