ads

সোমবার , ৬ জানুয়ারি ২০১৪ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চুয়াডাঙ্গার দু’টি আসনেই আ.লীগ প্রার্থী নির্বাচিত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ৬, ২০১৪ ১২:৪৭ অপরাহ্ণ

Untitled-1চুয়াডাঙ্গা প্রতিনিধি : দশম জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গার দু’টি আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। চুয়াডাঙ্গা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন ১ লাখ ৪৫ হাজার ১শ ৩৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী জাসদের মনোনীত প্রার্থী এম সবেদ আলী পেয়েছেন ২০ হাজার ১শ ৮ ভোট। এ আসনে বিভিন্ন কারণে বাতিল হয়েছে ৪ হাজার ৬শ ৮৭ ভোট।
অন্যদিকে চুয়াডাঙ্গা-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলী আজগর টগর ১ লাখ ১৮ হাজার ৩শ ৮৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী সিরাজুল ইসলাম শেখ পেয়েছেন ৮ হাজার ৩০ ভোট। এ আসনে বিভিন্ন কারণে বাতিল হয়েছে ৫ হাজার ৯৯ ভোট। রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১শ ৬৬টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। জেলার কোথায় কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। চুয়াডাঙ্গা-১ আসনে ৪২ দশমিক ৪৫ শতাংশ এবং চুয়াডাঙ্গা-২ আসনে ৩৫ দশমিক ৭৫ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

Need Ads
error: কপি হবে না!