ads

রবিবার , ৫ জানুয়ারি ২০১৪ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মতিয়া চৌধুরীসহ শেরপুরে আ’লীগের ৩ প্রার্থীই জয়ী

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ৫, ২০১৪ ৯:০২ অপরাহ্ণ

Untitled-1dgdfস্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, নির্বাচনকালীন সরকারের কৃষি, মৎস ও প্রাণীসম্পদ মন্ত্রী বেগম মতিয়া চৌধুরীসহ শেরপুরের ৩টি আসনেই আওয়ামী লীগ প্রার্থীরা বিপুল ভোটাধিক্যে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।  বেসরকারী ফলাফল অনুযায়ী শেরপুর-১ (সদর) আসনে জেলা আওয়ামী লীগের সভাপতি আতিউর রহমান আতিক ১শ ৪০টি কেন্দ্রের মধ্যে স্থগিত একটি কেন্দ্র ব্যতীত ১শ ৩৯ টি কেন্দ্রে ২ লক্ষ ৭ হাজার ৩শ ২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি জাসদ প্রার্থী মনিরুল ইসলাম লিটন পেয়েছেন ৬ হাজার ৪শ ১৭ ভোট। এ নিয়ে ১৯৯৬ সনের নির্বাচন থেকে দশম সংসদ নির্বাচন পর্যন্ত তিনি টানা ৪ বার সংসদ সদস্য নির্বাচিত হলেন।
শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে ১শ ৩৪টি কেন্দ্রের মধ্যে আওয়ামী লীগ প্রার্থী বেগম মতিয়া চৌধুরী ১ লক্ষ ৩৪ হাজার ৮শ ১২ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি দলের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি, কৃষিবিদ বদিউজ্জামান বাদশা আনারস প্রতিক নিয়ে ভোট পেয়েছেন ৩৬ হাজার ১৫। এ নিয়ে মতিয়া চৌধুরী এ আসন থেকে ৩ বার সংসদ সদস্য নির্বাচিত হলেন।
শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে ১শ ১৯টি কেন্দ্রের মধ্যে স্থগিত একটি কেন্দ্র ব্যতীত ১শ ১৮ টি কেন্দ্রের মধ্যে আওয়ামী লীগ প্রার্থী প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন পেয়েছেন ৯৬ হাজার ৩শ ৩৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি, আপন ভাতিজা ও স্বতন্ত্র প্রার্থী মোঃ হেদায়েতুল ইসলাম হেদা পেয়েছেন ৮ হাজার ৫শ ৪৮ ভোট। এ নিয়ে তিনি পরপর দু’বার সংসদ সদস্য নির্বাচিত হলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!