ads

বুধবার , ৫ মার্চ ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ভারতীয় জিরা ও এসিসহ গ্রেফতার ১

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
মার্চ ৫, ২০২৫ ৫:৫৬ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে চোরাই পথে আনা ১৩ বস্তা ভারতীয় জিরা ও এসিসহ আব্দুর রশিদ (৬৫) নামে এক চোরাকারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। ৫ মার্চ বুধবার দুপুরে গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

Shamol Bangla Ads

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সীমান্তবর্তী রামচন্দ্রকুড়া ইউনিয়নের মায়াঘাসি চৌরাপাড়া থেকে ওইসব ভারতীয় পণ্য জব্দ করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের মায়াঘাসি চৌরাপাড়া এলাকায় অভিযান চালায় পুলিশ। ওইসময় আব্দুর রশিদের ঘরে রাখা ১৩ বস্তা ভারতীয় জিরা ও ২ টি এয়ারকন্ডিশনার (এসি) জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় চার লাখ টাকা। এসময় আব্দুর রশিদকে গ্রেফতার করা হয়।

Shamol Bangla Ads

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বলেন, বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের পর গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!