ads

বুধবার , ৫ মার্চ ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভূমিকম্পে কাঁপল ঢাকা–সিলেট

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ৫, ২০২৫ ১:০৩ অপরাহ্ণ

ভূমিকম্পে কাঁপল রাজধানী ঢাকাসহ দেশের কয়েকটি এলাকা। ৫ মার্চ বুধবার বেলা ১১টা ৩৬ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির রিখটার স্কেলে মাত্রা ছিল ৫ দশমিক ৬। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার।

Shamol Bangla Ads

ইউএসজিএস–এর তথ্য অনুযায়ী, বেলা ১১টা ৩৬ মিনিট ২৯ সেকেন্ডে এই ভূমিকম্প অনুভূত হয়।

ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভারতের মনিপুর রাজ্যের ইয়াইরিপোকের পূর্ব দিকে ৪৪ কিলোমিটার দূরে। এর অবস্থান ছিল ২৪.৭৪৩° উত্তর অক্ষাংশ এবং ৯৪.৪৮৪° পূর্ব দ্রাঘিমাংশে।

Shamol Bangla Ads

ভূমিকম্পপ্রবণ বাংলাদেশে বড় মাত্রার ভূমিকম্প হলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা বিশেষজ্ঞদের। গত তিন মাসে বাংলাদেশের আশপাশে মৃদু ও তীব্র মাত্রার অর্ধশতাধিক ভূমিকম্প হয়েছে। গত ১৫ বছরে ছোট-বড় ভূমিকম্প হয়েছে দেড় শতাধিক।

বিশেষজ্ঞরা বলছেন, শত বছর ধরে বাংলাদেশ ও মিয়ানমার টেকটোনিক প্লেটে বড় ভূমিকম্প না হওয়ায় সেখানে বিপুল শক্তি সঞ্চিত হয়েছে। এর ফলে যেকোনো মুহূর্তে ৮ থেকে ৯ মাত্রার বিধ্বংসী ভূমিকম্প হতে পারে, যা ঢাকার মতো ঘনবসতিপূর্ণ শহরের জন্য ভয়াবহ বিপর্যয় বয়ে আনবে। প্রাণহানি লাখ ছাড়িয়ে যেতে পারে।

Need Ads
error: কপি হবে না!