ads

মঙ্গলবার , ৪ মার্চ ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সারেগামাপা শোর বড়দের সেরা দেয়াশিনী ও ছোটদের সেরা অতনু

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ৪, ২০২৫ ১:৩৫ অপরাহ্ণ

২০১২ সালে টিকিট কেটে মা, বাবা ও বড় বোনের সঙ্গে সংগীতবিষয়ক রিয়েলিটি শো সারেগামাপার গ্র্যান্ড ফিনালে দেখতে গিয়েছিলেন দেয়াশিনী রায়। ১৩ বছর পর সেই দেয়াশিনী জিতলেন সারেগামাপার মুকুট। গত রবিবার শেষ হলো ‘সারেগামাপা’র এবারের সফর। এবার সব বয়সের প্রতিযোগীরাই অংশ নিয়েছিলেন। ফলে বিজয়ী নির্ধারণ করা হয়েছে বড় এবং ছোট ২ দল থেকে।

Shamol Bangla Ads

বড়দের মধ্যে বিজয়ী হয়েছেন দেয়াশিনী। যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন ময়ূরী ও সাঁই। তৃতীয় স্থানে সত্যজিৎ। অন্য দিকে ছোটদের মধ্যে প্রথম হয়েছে অতনু। দ্বিতীয় স্থানে ঐশী ও তৃতীয় স্থানে অনীক।

জানা যায়, কল্যাণীর মদনপুরের মেয়ে দেয়াশিনী রায়। এর আগে কয়েকটি রিয়েলিটি শোতে অংশ নিয়েছিলেন দেয়াশিনী। অবশেষে সারেগামাপার শিরোপা জিতলেন তিনি। দেয়াশিনী বলেন, ‘সারেগামাপার শিরোপা অনেক বড় সাকসেস। হাজারো স্বপ্নের মধ্যে বেশ বড় একটা স্বপ্ন আজ পূরণ হলো। এখান থেকেই আমার নতুন জার্নি শুরু হলো। এখনো অনেক কিছু করার বাকি আছে। শুরু থেকে এটাই লক্ষ্য ছিল সারেগামাপা জিতি কিংবা না জিতি, মানুষের মন জিততে হবে। সারেগামাপাতে গান শুনিয়ে আজ প্রচুর মানুষের মনে জায়গা করতে পেরেছি। যাঁদের মনে এখনো জায়গা করতে পারিনি, তাঁদের এটুকু কথা দিতে পারি, আমি আরও চেষ্টা করব।’

Shamol Bangla Ads

গ্রান্ড ফিনালেতে উপস্থিত ছিলেন আদনান সামি। নিজের জনপ্রিয় গানগুলোতে পারফর্ম করেন এই সংগীতশিল্পী। এ দিন আদনান সামির সঙ্গে ছিলেন হৈমন্তী শুক্লা। পুরো সিজন সঞ্চালনার দায়িত্ব সামলেছেন অভিনেতা আবির চট্টোপাধ্যায়। বিচারকের আসনে ছিলেন শান্তনু মৈত্র, অন্তরা মিত্র, কৌশিকী চক্রবর্তী, ইন্দ্রদীপ দাশগুপ্ত, ইমন চক্রবর্তী, রাঘব চট্টোপাধ্যায়, জোজো ও জাভেদ আলী।

Need Ads
error: কপি হবে না!