ads

শনিবার , ১ মার্চ ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঈদে আসছে আসিফের নতুন গান

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১, ২০২৫ ২:৩০ অপরাহ্ণ

বছরজুড়েই নানা আয়োজনে নতুন গান উপহার দেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। সামনে আসছে ঈদ। এরই মধ্যে ঈদ উপলক্ষে নতুন গান করছেন আসিফ। সম্প্রতি তিনি গাইলেন ‘ফিরে পাব কি আবার’ শিরোনামের একটি আধুনিক গান। আগামী রোজার ঈদে এফ এ মিউজিক ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে গানটি। গানের কথা লিখেছেন ফারুক আনোয়ার ও সুর এবং সংগীতায়োজন করেছেন সম্রাট আহমদ।

Shamol Bangla Ads

ফিরে পাব কি আবার গানটি নিয়ে আসিফ আকবর বলেন, ঈদের আনন্দকে বাড়িয়ে তুলতে একটি ভালো গানের তুলনা নেই। ফিরে পাব কি আবার গানটির কথা আমার ভালো লেগেছে। সম্রাট এ প্রজন্মের মেধাবী একজন সংগীত পরিচালক। গানটিতে চমৎকার সুর ও সংগীতায়োজন করেছেন তিনি। আমি মনে করি, আমার অন্য গানগুলোর মতো এই গানও শ্রোতাদের ভালো লাগবে।

গানটির গীতিকার এবং এফ এ মিউজিকের কর্ণধার ফারুক আনোয়ার বলেন, কথার সঙ্গে সুরের মেলবন্ধনটা সঠিক না হলে গানের আবেদনটাই নষ্ট হয়ে যায়। এই গানের কথার সঙ্গে মানিয়ে দারুণ সুর ও সংগীতায়োজন করেছেন সম্রাট আহমেদ। আসিফ আকবর দেশের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী। তার গায়কি নিয়ে নতুন করে বলার নেই। বরাবরের মতো এই গানও অসাধারণ গেয়েছেন তিনি। আমরা চমৎকার একটি ভিডিওর সঙ্গে গানটি মুক্তি দিতে চাই। আশা করছি দর্শক-শ্রোতাদের মন জয় করতে পারব গানটি দিয়ে।

Shamol Bangla Ads

সুরকার সম্রাট আহমদ বলেন, আসিফ ভাইয়ের মতো কণ্ঠশিল্পী যখন গানে কণ্ঠ দেন, তখন সেই গানটি বিশেষ যত্নে সুর করার দাবি রাখে। আমি সাধ্যমতো চেষ্টা করেছি। শ্রোতাদের ভালো লাগলেই আমাদের সবার চেষ্টা স্বার্থক হবে।

চলতি বছরের শুরুতেই পরপর ২ টি গান উপহার দিয়েছেন আসিফ আকবর। একটি গানের শিরোনাম ‘মন জানে’, অন্যটি ‘আয় ফিরে আয়’। আয় ফিরে আয় গানের ভিডিওতে ব্যান্ড সেটআপ নিয়ে গেয়েছেন আসিফ। রক ও মেটালের ফিউশন করা হয়েছে গানটিতে। জয় চক্রবর্তীর লেখা গানটির সংগীত আয়োজন করেছেন রাজিব মোনা। মন জানে গানটি প্রকাশিত হয়েছে ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে। সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল। গানের কথা লিখেছেন স্নেহাশীষ ঘোষ। দুটি গানই পছন্দ করেছে শ্রোতারা। আসিফ জানিয়েছেন, ঈদেও বেশ কয়েকটা গান উপহার দিতে চান তিনি।

Need Ads
error: কপি হবে না!