ads

বৃহস্পতিবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে কওমী মাদ্রাসা শিক্ষার্থীদের আইসিটি দক্ষতা প্রশিক্ষণ সমাপনী

স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ৪:০০ অপরাহ্ণ

কওমী মাদ্রাসায় পড়ালেখা করে মসজিদের ইমাম কিংবা মাদ্রাসার শিক্ষক হিসেবে কেবল ক্যারিয়ার গঠন নয়, বরং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে দক্ষতা অর্জনের মাধ্যম উন্নত জীবন গঠন এবং উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠতে হবে। নিজে চাকুরি খোঁজা নয়, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। এরই লক্ষ্যে শেরপুরে কওমী মাদ্রাসা শিক্ষার্থীদের আইসিটি দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

Shamol Bangla Ads

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি বিভাগের ‘এনহ্যান্সিং ডিজিটাল গভর্ণমেন্ট এন্ড ইকোনমি’ (এজ) প্রকল্পের আওতায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের কারিগরি সহায়তায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ‘ডিজিটাল স্কিলস ফর স্টুডেন্ট’ কর্মসূচি’ বাস্তবায়ন করছে। তারই অংশ হিসেবে শেরপুর জেলায় ২টি ব্যাচে ২৫ জন করে ৫০ জনকে ২০ দিনব্যাপী আইসিটি ক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের তুলশীমালা ট্রেনিং কাম কনফারেন্স সেন্টারে প্রশিক্ষণ সমাপনী সনদপত্র ও উপকরণ বিতরণ করা হয়। সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

Shamol Bangla Ads

ওইসময় তিনি বলেন, ধর্মীয় শিক্ষার সাথে সাথে আমাদেরকে আধুনিক জ্ঞান-বিজ্ঞানেও দক্ষতা অর্জন করতে হবে। তিনি কর্মসূচির প্রশংসা করে বলেন, এটি খুবই ভালো একটি উদ্যোগ। মাদ্রাসার শিক্ষার্থীরাও এতে আইসিটিতে দক্ষতা অর্জন করে আয়-উপার্জন করার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং এর মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে। সবাই মিলে আমাদের দেশ এগিয়ে যাবে।

প্রশিক্ষক মিনহাজ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) জিএমএ মুনীব, কবি-সাংবাদিক রফিক মজিদ, আইসিটি উদ্যোক্তা আব্দুস সাত্তার রনি প্রমুখ উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!