শেরপুরের ঝিনাইগাতী থানা পরিদর্শন করেছেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) মো. সুলতান মাহমুদ। তিনি ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে ওই থানা পরিদর্শন করেন।

ওইসময় তিনি থানা পুলিশের বিভিন্ন কার্যক্রম ও হাজতখানা পর্যবেক্ষণের পাশাপাশি সেবাপ্রার্থী মানুষের সাথে কথা বলেন। সেইসাথে তিনি পুলিশের নানা কার্যক্রমে দায়িত্বশীলতা বাড়ানোর পাশাপাশি সেবাপ্রার্থী মানুষের সেবা নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন।
এদিকে সিজেএমের থানা পরিদর্শন উপলক্ষে তাকে ফুলেল শুভেচ্ছা জানান ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ মো. আল-আমীন।

ওইসময় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইকবাল মাহমুদ ও সুলতান মাহমুদ মিলনসহ আরও কয়েকজন বিচারক উপস্থিত ছিলেন।




