ads

মঙ্গলবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশকে শান্তিপূর্ণ জায়গায় রেখে সেনানিবাসে ফিরে যাবে সেনাবাহিনী: সেনাপ্রধান

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১:৩৩ অপরাহ্ণ

জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান বলেছেন, তার একমাত্র লক্ষ্য দেশ ও জাতির শান্তি নিশ্চিত করে সেনানিবাসে ফেরা। ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার রাওয়া ক্লাবে আয়োজিত ফটো এক্সিবিশনে ওই কথা বলেন তিনি।

Shamol Bangla Ads

ওয়াকার বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব শুধু সেনাবাহিনীর নয়। আনসার বাহিনী, পুলিশ, র‍্যাব ও বিজিবিরও দায়িত্ব রয়েছে। কিন্তু বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর অনেকে জেলে, ফলে পুলিশ কাজ করছে না, অন্য বাহিনীগুলোও আতঙ্কিত।

নির্বাচন নিয়ে সেনাপ্রধান বলেন, আমার মনে হয় আমরা নির্বাচনের দিকেই ধাবিত হচ্ছি, ১৮ মাসের কথা বলেছিলাম। ডিসেম্বরের মধ্যে একটা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করছি। আমি সতর্ক করে দিচ্ছি, পরে বলতে পারবেন না যে সতর্ক করিনি। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যতটুকু পারছেন সাহায্য করছেন দেশকে ইউনাইটেড রাখার।

Shamol Bangla Ads

তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে বলেন, হানাহানি করলে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। আমি সবাইকে সতর্ক করছি—পরে যেন কেউ বলতে না পারেন যে আগেই সতর্ক করা হয়নি।

সেনাবাহিনীর প্রতি বিদ্বেষ না দেখিয়ে সহযোগিতা করার আহবান জানিয়ে তিনি বলেন, আমরা ভালো উপদেশ গ্রহণ করতে প্রস্তুত। আমাদের সাহায্য করুন, আক্রমণ নয়। আমরা দেশ ও জাতিকে রক্ষা করতে চাই।

একটা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি, অপরাধীরা এর সুযোগ নিচ্ছে, বলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান।

Need Ads
error: কপি হবে না!