ads

সোমবার , ৪ আগস্ট ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৫ আগস্ট ঘিরে নাশকতার শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ৪, ২০২৫ ১:২৩ অপরাহ্ণ

৫ আগস্ট মঙ্গলবার জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ ঘোষণা করবে সরকার। এ উপলক্ষে নাশকতার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ৪ আগস্ট সোমবার আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের ওই কথা জানান।

Shamol Bangla Ads

আগামী জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত দেশে অভিযান চলবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের অনেক অস্ত্র খোয়া গেছে। এগুলো উদ্ধার করতে হবে। তাই নির্বাচনের আগ পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, গেল বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পর থেকে এক বছরে অবশ্যই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে, যদিও কাঙ্ক্ষিত অবস্থায় যাওয়া সম্ভব হয়নি। এই সরকার চেষ্টা করছে, আগামীতে যে সরকার আসবে তারা হয়তো আরও ভাল করবে।

Shamol Bangla Ads

তিনি বলেন, ৫ আগস্ট ঘিরে কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই। ৩ আগস্ট ঘিরেও এ ধরনের নাশকতার হতে পারে বলে কথা ছড়ানো হয়েছিল। কিন্তু ৩ তারিখে যেভাবে সবকিছু ঠিকঠাক মতো হয়েছে, ৫ আগস্টেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে, ভালো থাকবে।

মবের ক্ষেত্রে সরকার কোনো ছাড় দেবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে মাদকের ব্যাপারে। মাদকের ক্ষেত্রে রুই কাতলা ধরা পড়ছে না, পুটি ধরা পড়ছে।

উপদেষ্টা বলেন, নির্বাচনে কে অংশ নেবে বা নেবে না, তা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। নির্বাচনে যথাযথ দায়িত্ব পালন করবে আইনশৃঙ্খলা বাহিনী।

Need Ads
error: কপি হবে না!