ads

মঙ্গলবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রমজানে লোডশেডিং কমাতে এলএনজি আমদানির সিদ্ধান্ত

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১:২৯ অপরাহ্ণ

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, রমজানকে সামনে রেখে বাজারে সব ধরনের পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা করছে সরকার। এখন পর্যন্ত কোনো পণ্যের ঘাটতি নেই। যদি কোনো ব্যবসায়ী তেলসহ অন্যান্য পণ্য মজুদ করে রাখে তাদের ব্যাপারে কঠোর অবস্থানে সরকার। ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ওইসব কথা বলেন তিনি। উপদেষ্টা জানান, জুনেই বাজেট ঘোষণা করা হবে। কত তারিখে হবে সেটা পরে জানানো হবে। বাজেটের আগে মূল্যস্ফীতির সংখ্যা যৌক্তিক পর্যায়ে নিয়ে আসার চেষ্টা করছি।

Shamol Bangla Ads

অর্থ উপদেষ্টা বলেন, এখন মূল্যস্ফীতি ৯ শতাংশের ঘরে আছে। ঈদের পর মূল্যস্ফীতি ৭ থেকে ৮ শতাংশের ঘরে নিয়ে আসার চেষ্টা করছি। যা বাজেটের আগে আরও কমবে। তিনি বলেন, রমজানে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা করছে সরকার। লোডশেডিং কমিয়ে মানুষকে স্বস্তি দিতে এলএনজি আমদানির সিদ্ধান্ত সরকারের। ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ এবং অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের বৈঠকে এক কার্গো করে এলএনজি আমদানির সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ড. সালেহউদ্দিন আরও বলেন, বাংলাদেশের একটি প্রতিষ্ঠানকে ২৯ মিলিয়ন ডলার অনুদান দেয়া হয়েছে ট্রাম্পের এই বক্তব্য সত্যতা নিয়ে কাজ করবে এনজিও ব্যুরো, অর্থ মন্ত্রণালয় নয়। তবে টাকাটা কোন খাতে ব্যয় করা হয়েছে সেটাই মুখ্য বিষয়। মোটিভেশনের জন্য এই টাকা ব্যয় হতে পারে না। তবে উন্নয়নের কাজে ব্যয় হতে পারে।

Shamol Bangla Ads

তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন রয়েছে ব্যবসায়ীরা। কারণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না থাকলে অর্থনৈতিক অবস্থা ওপর এর প্রভাব পড়বে। সরকার বিষয়টি গুরুত্বের সাথে দেখছে। শিগগিরই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।

Need Ads
error: কপি হবে না!