ads

শুক্রবার , ২১ ফেব্রুয়ারি ২০২৫ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে নানা আয়োজনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ২১, ২০২৫ ৭:০২ অপরাহ্ণ

নানা আয়োজনে শেরপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ২১ ফেব্রুয়ারি শুক্রবার প্রথম প্রহরে শহরের চকবাজারস্থ কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহীদদের স্মরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

Shamol Bangla Ads

পরে একে একে পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মীসহ জেলা মুক্তিযোদ্ধা সংসদ, শেরপুর পৌরসভা, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ শহিদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

শুক্রবার সকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তরফ থেকে শহীদ মিনারে প্রভাত ফেরি ও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

Shamol Bangla Ads

পরে সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক  আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন  করা হয়।

জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের সভাপতিত্বে এসময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ, সরকারি-বেসরকারি দপ্তরের প্রধানগণ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!