ads

বুধবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৫ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জাতীয় অ্যাথলেটিকসে ৪০০ মিটারে টানা দশমবারের মতো স্বর্ণ জিতলেন শেরপুরের জহির

জুবাইদুল ইসলাম
ফেব্রুয়ারি ১৯, ২০২৫ ১২:১৮ অপরাহ্ণ

৪৮ তম জাতীয় অ্যাথলেটিকসে ৪০০ মিটার স্প্রিন্টে অংশ নিয়ে দশমবারের মতো শ্রেষ্ঠত্ব ধরে রেখেছেন নৌবাহিনীর অ্যাথলেট, শেরপুর জেলার কৃতি সন্তান জহির রায়হান। ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে ঢাকার জাতীয় স্টেডিয়ামে ৪০০ মিটার স্প্রিন্টে ৪৭ দশমিক ৫৬ সেকেন্ড সময় নিয়ে প্রথম স্থান পেয়ে স্বর্ণপদক জিতেছেন জহির রায়হান। যদিও এটা সেরা টাইমিং হয়নি। ২০১৯ সালে জাতীয় অ্যাথলেটিকসে রেকর্ড ৪৬ দশমিক ৮৭ সেকেন্ডে গড়া স্বর্ণপদকটি ছিল ক্যারিয়ার সেরা টাইমিং।

Shamol Bangla Ads

টানা এই সাফল্য নিয়ে জহির বলেন, আগের দিন দু’বার দৌড়েছি। হিট ও পরেরবার সেমিফাইনালে। মঙ্গলবার ফাইনাল হয়েছে । কিছুটা ধকল ছিল। এছাড়া সকালে আবহাওয়া অনুকূলে ছিল না। সবমিলিয়ে ক্যারিয়ার সেরা টাইমিং হয়নি। তবে টানা ১০ম বার সেরা হতে পেরে আমি খুশি।

২০১৭-২০১৮ সাল থেকে টানা সাফল্য পাওয়ার রহস্য কী? জবাবে জহির বলেন, আমি নিয়মতি অনুশীলনের মধ্যে থাকি। এই তো জাতীয় আসরের আগে বিকেএসপিতে নিয়মিত ঘাম ঝরিয়েছি। স্বর্ণপদকের জন্য সবসময় নিজেকে প্রস্তুত রাখি। বলতে পারেন এটা আমার কঠোর পরিশ্রমের ফসল।

Shamol Bangla Ads

৪০০ মিটারে হঠাৎ ৪৮জন অ্যাথলেটের উপস্থিতির বিষয়ে তিনি বলেন, আসলে দিনকে দিন এই ইভেন্টে আকর্ষণ বাড়ছে। মনে হচ্ছে সবাই আমাকে ছুঁতে চায়! এটা ভালো নতুনরা আসছে। তবে অ্যাথলেট বাড়লেও আমাকে কেউ ছাড়িয়ে যেতে পারেনি। আমি আমার মতো চেষ্টা করে যাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন। বিশেষ করে আমার প্রিয় শেরপুরবাসীর কাছে দোয়া চাই। আপনারা সবাই সবসময় আমার পাশে ছিলেন। এজন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করি সামনেও আপনারা আমার পাশে থাকবেন।
সামনেই বিশ্ব ইনডোর অ্যাথলেটিকস। মার্চের এই আসরে অংশগ্রহণের কথা জানিয়ে জহির বলেন, বিশ্ব আসরে কে না অংশ নিতে চায়। তবে ফেডারেশন যাকে মনোনীত করবে সেই যাবে। আমি এ নিয়ে আর কী বলবো…।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!